সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ধর্মপাশায় দরিদ্র পরিবারের সন্তান হৃদয় চন্দ্র দাস, এখন এম বিবিএস ডাক্তার

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২৫, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের দরিদ্র পরিবারের জন্ম নেয়া অদম্য মেধাবী হৃদয় চন্দ্র দাস এখন এম বিবিএস ডাক্তার

দারিদ্র্যতা অভাব অনটন তার এ অদম্য মেধাকে থামাতে পারে নি। এক কথায় অভাব তার মেধা শক্তির কাছে হার মেনেছে।২০০৫ সালে মির্জাপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়ে তার পড়াশোনা শুরু হয়।

২০১০ সালে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্ট ফুলে বৃত্তি পান। ২০১৫ সালে ধর্মপাশা উপজেলার বাদশাগন্জ্ঞ পাবলিক উচ্চ বিদ্যালয় (বর্তমানে সরকারি করণ হয়েছে)থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে পাশ করেন।

তার পারিবারিক দূরাবস্থা এ তার প্রভল ইচ্ছাকে বিবেচনায় নিয়ে ব্রাক ব্যাংক প্রথম আলো ট্রাষ্ট অদম্য মেধাবী শিক্ষা বৃত্তি প্রদান করে।

বৃত্তির সহায়তায় ২০১৭ সালে ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পান।

২০১৭/১৮ সেশনে হবিগঞ্জ জেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজে
ভর্তির সুযোগ পান।
তার পর ৫ বছর এম বিবিএসের পড়াশোনার জন্য মিক্ষা বৃত্তি প্রদান করেন ব্রাক ব্যাংক প্রথম আলো ট্রাষ্ট অদম্য মেধাবী তহবিল থেকে। এ বছর তিনি চূড়ান্তভাবে এম বিবিএস পরীক্ষায় পাশ করেন।

হৃদয় চন্দ্র দাস, সুরমা সিলেট কে বলেন আমি ধন্যবাদ জানাই ব্রাক ব্যাংক প্রথম আলো ট্রাষ্ট অদম্য মেধাবী তহবিল কে। কারণ, আমাকে সহায়তা না করলে আমি এত দুর আসতে পারতাম না।আমি চিরো ঋণী আমার সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগণের কাছে।এখন আমি বিসি এসের যুদ্ধে নামবো সবার কাছে দোয়া চাই।

হৃদয় চন্দ্রের বাবা বিনোদ চন্দ্র দাস, বলেন আমার ছেলে পাশ করেছে খবর শোনে আনন্দ অশ্রুতে আমার বুক শীতল হয়েগেছিল।মা মীনা রাণী, বলেন আপনারা দোয়া করবেন সে এ যুদ্ধেও যেন জয়ী হতে পারে।

এলাকার লোকজন বলেন, রিদয় এখন, আমাদের গৌরব,এলাকার গৌরব এবং দেশের সম্পদ।
হৃদয়ের, ক্লাসমেট সাইফুল ইসলাম শিবারক বলেন, আমরা এক সাথে পড়াশোনা করছি সে এখন ডাক্তার সে যেন তার মেধাকে গরীব দুঃখী ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে বলে আমি আশাবাদী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক চুরি

ওসমানীনগরে এবি ব্যাংক পিএলসির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ওসমানীনগরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

ওসমানীনগরে ব্যাংক কর্মকর্তার হারানো আইফোন ফিরে পেতে ত্রিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ওসমানীনগরে অসুস্থ রুমানা মায়ার টিভির লাইভের মাধ্যমে প্রবাসীরা ২লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা অনুদান দিলেন 

ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ৩৫ থানায় মামলা

বিএনপি নেত্রী লুনার গাড়িতে হামলার দেড় বছর পর মামলা, ওসিসহ আসামি ৫৩

দয়ামীর বাজারে রাজা এন্ড সায়্যিদ গ্রাফিক্স জোনের উদ্বোধন

ওসমানীনগরে বিনামূল্যে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার টিকা পাচ্ছে প্রায় সাড়ে ৮ হাজার কিশোরী

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত করে মঙ্গলবার নেওয়া হয়েছে