সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ৯, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ:: ‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার (সাড়ে ১১টায়) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন।
ওসমানীনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছুরাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, কাশিকাপন পল্লী বিদ্যুৎ অফিসের ডি.জি.এম নাইমুল হাসান, সহকারি শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি,তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা,বালাগঞ্জ সাবেক অধ্যক্ষ পার্থসারথি চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রেজুয়ানুর রহমান শাহিন, প্রনয় কুমার পাল, সাধারণ সম্পাদক মঙ্গলচন্ডী নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান, সদস্য তিতিউর রহমান, শহিদ উল্যাহ,ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, উছমানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান লাকি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, শিক্ষক মাহবুবুর রহমান, মিজানুর রহমান সাংবাদিক বৃন্দ প্রমুখ। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল কালামের পরিচালনায় সভায় বিগত সময়ে ওসমানীনগর উপজেলার বিভিন্ন দূর্নীতির বিষয় তুলে ধরেন বক্তারা। এসব বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
উলেখ্য:২০০৩ সালের ৩১ অক্টোবরে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সারা বিশ্বকে দূর্নীতির বিরোদ্ধে ঐক্যবদ্ধ করতে ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের মাধ্যমে দূর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে। যার ধারাবাহিকতায় প্রতি বছর ৯ ডিসেম্বর একযুগে সারা বিশ্বের ১৯১টি দেশে এই দিবসটি পালন করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে আল ইনসাফ সংস্থা’র খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত

ওসমানীনগরে বন্যার্তদের পাশে আনোয়ারুজ্জামান চৌধুরী

বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা

বড় ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল

আল-আমানা ফাউন্ডেশন ইউ.কের রমজান ফুডপ্যাক বিতরণ

বালাগঞ্জে কন্যা শিশু দিবস পালিত

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর ত্রাণ বিতরণ

ওসমানীনগরে সাপ্তাহিক দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগরে মরহুম আসকর আলী‘র ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিল

পুলিশ সফলতার সাথে অপরাধ নির্মূলে কাজ করছে —-শফিকুর রহমান চৌধুরী