মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বড় ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১২, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক::

আগামী ২৪ মার্চ ইংল্যান্ডের ব্পিক্ষে ও ২৭ মার্চ স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল
বড় এই তিন প্রতিযোগিতাকে সামনে রেখে বড় দুঃসংবাদ পেলো ব্রাজিল গত রোববার রাতে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন

ইএসপিএন জানিয়েছে, ডান পায়ের ইনজুরির কারণে আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এডারসনকে। ফলে গুরুত্বপূর্ণ এই তিন ম্যাচে দারুণ ফর্মে থাকা এই গোলবারের পাহারাদ্বারকে দলে পাবে না ব্রাজিল।

রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়েন এডারসন। লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে চোট পান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বক্সের ভেতর থেকে আসা বল ক্লিয়ার করতে শট নিতে গিয়েছিলেন এডারসন। কিন্তু বলে না লেগে ভুলবশত নুনেজের পায়ে গিয়ে লাগে এডারসনের পা। এতে পড়ে যান নুনেজ, সঙ্গে বেজে উঠে রেফারির পেনাল্টির বাঁশি। পরে পেনাল্টি শটে গোল করে লিভারপুলকে ১-১ সমতায় ফেরায় ১০ নম্বর জার্সি পরিহিত ম্যাক অ্যালিস্টার।

ম্যাচ শেষেই সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এডারসনের চোটের অবস্থা ভালো মনে হচ্ছে না। অবশেষে প্রায় এক মাসের জন্য খেলার বাইরেই থাকতে হবে এডারসনকে।

এদিকে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে এডারসনকে দিয়েই খেলা শুরু করবেন বলে পরিকল্পনা করেছিলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। কারণ, আরেক গোলরক্ষক অ্যালিসন বেকার হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। ফলে ব্রাজিলের দায়িত্ব পাওয়া নতুন কোচ দরিভালকে পরিকল্পনা আবার নতুন করে সাজাতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে আগুন ঝরাচ্ছে সূর্য, পুড়ছে মানুষ-প্রকৃতি

ওসমানীনগরে এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভায় বাধভাঙ্গা মানুষের ঢল

ওসমানীনগরে জাপার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চলাচলের রাস্তা দখলের অভিযোগ

ধর্মপাশায় ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর যৌন হয়রানী, পিতার উপর হামলা

মুক্তিযুদ্ধ শেষ হলেও এই মায়ের শেষ হয়নি জীবনযুদ্ধ

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ওসমানীনগরে তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায়

হত্যার ভয় দেখিয়ে মাদরাসাছাত্রকে শিক্ষকের বলাৎকার

সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে