শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতি পুনর্গঠন হবে: এম এ মালিক

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ২৪, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক :: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ আল্লাহ উনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন, এমন মন্তব্য করে সবার নিকট দোয়া প্রার্থনা করেন বিএনপির  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক। মালিক বলেন বেগম  খালেদা জিয়া সুস্থ হয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে তারেক রহমানের প্রতিশ্রুত রেইনবো নেশন হিসেবে বাংলাদেশকে নিশ্চিত করতে পারেন এবং খালেদা জিয়া ও তারেক রহমান নেতৃত্বে জাতি পুনর্গঠন হবে বলে আশা ব্যক্ত করে, বুধবার (২২ অক্টোবর) বিকালে সিলেটের বালাগঞ্জ উপজেলার কালীগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, নিখোঁজ বিএনপির নেতা এম. ইলিয়াস আলীর নামে এই শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার এই স্কুল উন্নয়ন বঞ্চিত ছিলো, অচিরেই জনগণের সু চিন্তিত রায় নিয়ে আল্লাহর হুকুমে বিএনপি ক্ষমতায় আসলে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার সটিক মুল্যায়ন পাবে এবং উন্নয়নের জোয়ারে ভাসবে এই জনপদ। এম এ মালিক নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে বলেন, এই অঞ্চলের প্রিয় নেতা এম ইলিয়াস আলী শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন এই অঞ্চলের মানুষের আশা-ভরসা ও উন্নয়নের প্রতিক। তার নিখোঁজ হওয়া দেশের গণতন্ত্র ও মানবাধিকার চর্চার এক কালো অধ্যায়। মহান আল্লাহ তায়ালা ভালো জানেন তিনি কোথায় আছেন, তবে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তাকে গুম করা হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়ে এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ এবং তার বর্তমান অবস্থান দেশের জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার আহবান জানান। একটি গণতান্ত্রিক দেশে একজন জনপ্রতিনিধির এভাবে হারিয়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।  এম এ মালিক আরও বলেন,  এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থা শেষ করে দিয়েছে। প্রতিবেশী দেশ ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, ফ্যাসিস্টদের কারনে যুবক ও তরুণরা বিগত ১৫ বছর ভোট দিতে পারে নাই, কিন্ত এবার সবাই ভোট দিবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মালিক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন, নির্বাচন বেশি দুরে নয় সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অঞ্চলে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিতে দলমত নির্বিশেষে মানুষের ঘরে ঘরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট পৌঁছে দিতে হবে। আমি দলের নির্দেশে মাঠে আছি দুর্দিনে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমেদ খলকু, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক শেখ বদরুজ্জামান, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আছগর, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মিয়া, উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শেরুল আহমদ, প্রবাসী বিএনপি নেতা সেলিম তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সুহেল তালুকদার,তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল গফফার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহ আলম, তেতলি ইউনিয়ন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খসরুজ্জামান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাহি আহমদসহ শিক্ষক শিক্ষার্থী  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে খালের এপার থেকে ওপার পর্যন্ত অবৈধ ভাবে জালদিয়ে বাধ

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৩

ওসমানীনগরে বন্যার্তদের আনোয়ারুজ্জামান চৌধুরীর ত্রাণ বিতরণ

গন অধিকার পরিষদ থেকেই আসবে আগামীর প্রধানমন্ত্রী, ওসমানীনগরে গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলনে

ওসমানীনগরে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন 

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

যুক্তরাষ্ট্রে মা-বোনসহ পরিবারের ৩ সদস্যকে হত্যা, যুবক আটক

ওসমানীনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত