সুরমা সিলেট ডেস্ক:: যুক্তরাজ্যস্থ খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটির অর্থায়নে সিলেটের ওসমানীনগর উপজেলার মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুল ও সানফ্লাওয়ার শিশু বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণ করা হয়েছে।
সদ্য নির্মিত এ ফটকটি শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মাহফুজুল করিম এবং সোসাইটির সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ চিকিৎসক ডা. আব্দুল হান্নান, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন সিলেটের স্বনামধন্য চিকিৎসক, সঙ্গীত শিল্পী ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী নূরুল ইসলাম চৌধুরী লয়লা, ডা. আব্দুল জলিল, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুল ও সানফ্লাওয়ার শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুল আজিজ লয়লু, শিক্ষক আব্দুল খালিক প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন খাগদিওর ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন।
সংবাদ টি শেয়ার করুন।
















