ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে তৃণমূলের সাংগঠনিক মজবুতি করণের লক্ষ্যে সদস্য প্রশিক্ষণ কর্মশালা ও উপজেলায় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলার উত্তর পাড়া গ্রামে জামিয়াতু ইব্রাহীম মাদ্রাসার একটি কক্ষে এ আয়োজন করা হয়। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিটির সদস্য ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা শুরু হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা নুরুদ্দীন, ধর্মপাশা উপজেলার ইসলামী আন্দোলনের সহ সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান প্রমুখ।প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শনিবার উপজেলার মাসিক বৈঠকের দিন ধার্যকরা সহ প্রত্যেক ইউনিয়নের সংগঠন মজবুত করার জন্য জোর দাবী জানায় নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা আহতদের সুস্থতা ও দেশের কল্যাণের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত করেন ধর্মপাশা ডিগ্রি কলেজ মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।
সংবাদ টি শেয়ার করুন।


















