বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি ওসমানীনগরে পানিবন্দি শতাধিক পরিবার

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ২২, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ:: অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সিলেটের ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ঘন্টায় ১ সে: মি: পানি বাড়ছে। এতে বিপদসীমার ১০ সে:মি: উপর দিয়ে পানি প্রভাহিত হচ্ছে বলে জানিছেন পানি উন্নয়ন বোর্ডের দ্বায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর বক্স । তিনি বলেন, কুশিয়ারা নদীর পানি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে।
জানা গেছে, তৃতীয় ধাপে বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে বৃদ্ধি পেয়েছে কুশিয়ারা নদীর পানি। বৃস্পতিবার সকাল থেকেই কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন সাদিপুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সহ তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। সাদীপুর ইউনিয়নের খছরুপুর, ধরখা, মিরপুর, দক্ষিণ খছরুপুর, কুরপুর গ্রামে বেশ কয়েকটি পরিবার পানি বন্দি অবস্থায় রয়েছেন। আশ্রয়কেন্দ্রে ছুটছেন পানিবন্দি মানুষ। পরিবারের সদস্য, গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও গবাধি পশু নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দি প্রায় শতাধিক পরিবার। অব্যাহত ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় আতংকে রয়েছেন সাদীপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস জানান, গেল বন্যা ৭৫টি আশ্রয়কেন্দ্র ছিলো। সেভাবে আশ্রয়কেন্দ্রের ব্যবস্তা করা হচ্ছে। সাদীপুর ইউনিয়নে বন্যার্থ ১০/১২ টি পরিবার সাদীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিচ্ছেন। আমরা খাবারের ব্যবস্থা গ্রহন করছি।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

১৭ বছর বিএনপি ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে ছিলো, মোজাহিদুল ইসলাম

ওসমানীনগরে আসছেন না সেই বিতর্কিত পিআইও মোহাম্মদ আলী

সিলেট বিভাগের এইচএসসি পরিক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

শিক্ষকরাই শিক্ষক তৈরী করেন সাখাওয়াত এরশেদ

ওসমানীনগরে বিএনপি নেতার বিরুদ্ধে বিলের দখল বিক্রির অভিযোগ

ওসমানীনগরের সাদীপুরে কন্যা শিশু দিবস পালন

ওসমানীনগরে পুলিশি অভিযানে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য জব্দ,আটক ২

ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলামের মৃত্যু

২০০৬ সালের লগী বৈঠা হামলার বিচার দাবি করে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধর্মপাশায় কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।