সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বাবা-মায়ের সাথে ডিএনএ মিললো সাংবাদিক অভিশ্রুতির

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১১, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেক্স::

সম্প্রতি রাজধানীর বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৪৬ জনের মৃত্যু ঘটে। এর মধ্যে এক নারী সাংবাদিকের পরিচয় শণাক্তে সৃষ্টি হয় ধুম্রজাল। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার (১০ মার্চ) তার পরিচয় শনাক্ত হয়।
অবশেষে বাবা-মায়ের সাথে ডিএনএ মিললো সাংবাদিক অভিশ্রুতির।

বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে তার ডিএনএ মিলে যায়। ফলে পরিবারের দাবি অনুযায়ী মরদেহটি বৃষ্টি খাতুনের বলে নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি একেএম নাহিদুল ইসলাম।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান বৃষ্টি খাতুন। বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুতি নামে পরিচিত ছিলেন। তিনি মূলত মুসলিম পরিবারের সন্তান। কিন্তু অভিশ্রুতি নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর রমনা মন্দিরের পুরোহিত বৃষ্টিকে সনাতন ধর্মাবলম্বী, অপরদিকে সবুজ শেখ ও বিউটি খাতুন তাকে নিজের সন্তান বলে দাবি করেন। এরপর মরদেহ শনাক্ত করতে নেওয়া হয় ডিএনএ নমুনা। নমুনা নেওয়ার ১১ দিন পর বৃষ্টির ডিএনএ’র সঙ্গে তার বাবা-মায়ের ডিএনএ মিলেছে।

বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের প‌শ্চিমপাড়ায়। কলেজের সার্টিফিকেট, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রেও অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন।

অপরদিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের ডিএনএ শনাক্ত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন নাজমুল। নজরুল ইন্ডাস্ট্রিজের (পাইপ ও ফিটিংস) মালিক নজরুল ইসলামের চার ছেলের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

ডিআইজি নাহিদুল ইসলাম জানান, বৃষ্টি ও নাজমুলের পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শনিবার (৯ মার্চ) তাদের ডিএনএ শনাক্ত হয়েছে। উভয়েরই পরিবারের সঙ্গে ডিএনএ মিলেছে।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই আগুনের ঘটনায় শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজ এম. ইলিয়াস আলীর শেষ পরিণতি জানতে চাইলেন স্ত্রী লুনা

বালাগঞ্জে খালেদা জিয়ার দীর্ঘায়ু রোগমুক্তি ও ইলিয়াস আলীর সন্ধান সহ বন্যার্থদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা

ওসমানীনগরে পিতা–কন্যার মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের গভীর শোক

ওসমানীনগরে বিনামূল্যে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার টিকা পাচ্ছে প্রায় সাড়ে ৮ হাজার কিশোরী

ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মধ্যরাতে গ্রেফতার

সাংবাদিক বোনের ক্রিকেটার ভাইয়ের সাক্ষাৎকার

ওসমানীনগরে ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কের বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ

নির্বাচনের আগে ‘হ্যাঁ-না গণভোট’ আয়োজন নির্বাচন বিরোধী ষড়যন্ত্র: তাহসিনা রুশদী লুনা

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর প্রেসক্লাবের মানববন্ধন

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের শোক বার্তা