বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ইলিয়াছ আলী যে উন্নয়ন করেছিলেন তা কেউ সংস্কার ও করতে পারেনি, ইলিয়াস পত্নী লুনা

প্রতিবেদক
moloysylsurma
জানুয়ারি ২৩, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, সিলেট ২ আসনের ধানের শীষের কান্ডারী, বেগম তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সিলেট ২ আসনের সাবেক এমপি, নিখোঁজ এম ইলিয়াস আলী রাস্তা ঘাট ব্রিজ কালভার্টসহ যে উন্নয়ন করে ছিলেন, এতো বছরে তা কেউ করাতো দূরের কথা কেউ সংস্কার ও করতে পারেনি। তিনি বলেন, এম ইলিয়াস আলী এমপি হওয়ার আগে, এই এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, হাটবাজার, স্কুল, কলেজ, মাদরাসায়, যাওয়ার রাস্তা পর্যন্ত ছিলোনা। সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা তখন কতটুকু হেটে এবং কতটুকু রিকশা করে যেতেন, রাস্তায় কাদা ছিল সেই কাদামাটি দিয়েই মানুষ চলাফেরা করতেন, তৎকালীন সময়ে এম ইলিয়াস আলী এমপি হওয়ার পর উন্নয়নের ছোঁয়ায় এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়। সুতরাং স্বাধীনতার পর একমাত্র ইলিয়াস আলী ব্যতিত এই এলাকায় উন্নয়ন করা দুরের কথা, রাস্তা ঘাটের সংস্কার ও করতে পারেনি কেউ। বুধবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদলের উদ্যোগে ও প্রবাসীদের সহায়তায়, উপজেলার দয়ামীরস্থ ওসমানী অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ময়নুল হক চৌধুরী , উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনির সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী ও ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদের যৌথ পরিচালনায় বক্তারা বলেন, বিগত ১৫বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার নিজেদের পকেটের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষতি করেছে। তারা মুখে-মুখে উন্নয়নের নামে দেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। জনগন বুঝতে পেরেই ৫আগস্ট ফ্যাসিস্টদের বিদায় করেছে। প্রত্যান্ত অঞ্চলের দারিদ্র জনগোষ্ঠির দোড়গোড়ায় এম.ইলিয়াস আলীর উন্নয়ন রক্ষনাবেক্ষণের অভাবে বিলিন হয়ে যাচ্ছে। বিএনপি গনমানুষের দল, ক্ষমতায় না থেকেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষের কল্যাণে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে। দলের কার্যক্রম বেগবান হওয়ার প্রত্যাশা করে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে দেশ-জাতির উন্নয়নে কাজ করার আহব্বান জানান তারা।

এসময় উপজেলার ৮ ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুল রুপ আব্দুল, সৈয়দ কওছর আহমদ, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ চৌধুরী, মাজহারুল ইসলাম মানিক, এস.এম মাসুদ, বিএনপি নেতা কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক কবির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু,  জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল ইসলাম আহবাব, তাজুল ইসলাম, আকিক চৌধুরী, আবুল কালাম, হাবিবুর রহমান, সেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক লয়লুছ মিয়া, ছাত্রদলের যুগ্মআহবায়ক আল-মাছুম আবির, ফুজায়েল আহমদ, রাজু আহমদ রাজ, সদস্য তুষার আহমদ, দিলোয়ার হোসেন, হুসাইন আহমদসহ বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ওসমানীনগর প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে

জাতীয় ৮ দিবস বাতিলের সিদ্ধান্ত ড. ইউনুস সরকারের

নীড়হারা ,পথহারা পথ শিশু রাকিব কি পাবে তার প্রতিভার মূল্যায়ন?

পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে: সুজিত কুমার চন্দ

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইস্তিয়াক আহমদ দেশে ফিরলেন

ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে’ র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা খতমে কুরআন নাত মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা এখন যাবে নগদে