বুধবার , ১৮ জুন ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সাংবাদিক হারুন রশিদকে নিয়ে কুচক্রীমহলের অপপ্রচার থানায় জিডি

প্রতিবেদক
moloysylsurma
জুন ১৮, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসমানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদ।

বুধবার (১৮ জুন) দুপুরে তিনি ওসমানীনগর থানায় এ জিডি করেন। জিডি নং–৮২৬।

হারুন রশিদ বলেন, গত ২ সপ্তাহ ধরে একটি চক্র সংগঠিত হয়ে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন আইডি থেকে অপ্রীতিকর পোস্ট শেয়ার করে আমার এবং আমার সহকর্মীদের হেনস্তা করছে। যা মিথ্যা ও হুমকিমূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছি।
তিনি আরও জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে মামলা দায়ের করা হবে।

ওসমানীনগর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এ অপপ্রচারের বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের কিছু অনুসারী, যারা সাংবাদিকতার আড়ালে আওয়ামী লীগ সংগঠনের বিভিন্ন পদ ও পদবিতে যুক্ত ছিলেন এবং এখনো আছেন, তারা বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তাই দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বলেন, এই বিষয়ে তদন্ত করতে একজন চৌকস পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেনা: তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগরে ৫ মামলায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

ওসমানীনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

ওসমানীনগরে ব্যাংক কর্মকর্তার হারানো আইফোন ফিরে পেতে ত্রিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা

চাঁদ দেখা গেছে,মঙ্গলবার থেকে রোজা শুরু

আমি নির্বাচনে হারলে ‘রক্তগঙ্গা’ বয়ে যাবে : ট্রাম্প

ওসমানীনগর থানা টিমের রাতভর যৌথ অভিযানে গ্রেফতার ৫

সিলেটে ছাত্র হত্যাকারী যুবলীগ ক্যাডার মালাই এখনও অধরা

ওসমানীনগরে মাদ্রাসার ৩ যুগ পুর্তিতে আলোচনা সভা ও শিক্ষক শিক্ষার্থীদের পুনর্মিলনী

ওসমানীনগরে ১৩ পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জন