সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ২১, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

ওসমানীনগর /প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, ওসমানীনগর থানার ওসি তদন্ত এস এম মাহমুদ হাসান রিপন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাল্গুনী ভট্টাচার্য্য, ডাঃ মোঃ ফজলুল কাদের, ডাঃ অনন্না জামান মুন, ডাঃ হুসনে আরা তালুকদার, স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, শিক্ষক বিজয় প্রসাদ দে, শংকর লাল সেন, কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা জসীম উদ্দিন এবং শিকদার মোঃ কিবরিয়াসহ সাংবাদিক বৃন্দ প্রমুখ।

সভায় টাইফয়েড জ্বরের ঝুঁকি ও প্রতিরোধের উপায় নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তারা বলেন, দূষিত খাদ্য,পানীয় জল এবং দুধের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরের খাদ্যনালিতে প্রবেশ করে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এবং জলের মাধ্যমেও এই রোগের জীবাণু ছড়ায়। এই রোগ সাধারণত যেকোন বয়সেই হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে। টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বক্তারা। টাইফয়েড টিকাদান নিয়ে বক্তারা বলেন, ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন।
সকল স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত।
টিকাদান কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণ টিকা এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা দ্বারা নিয়মিতভাবে এই ক্যাম্পেইন পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। টাইফয়েড রোগের বিস্তার রোধে এই ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিধায় সকলের সহযোগিতা এই ক্ষেত্রে অপরিহার্য ক্যাম্পেইন টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল অংশীজনের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে বিএনপি’র কর্মী সভা

ওসমানীনগরে বিএনপি’র স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড় ও আগাছা পরিস্কার অভিযান

ওসমানীনগরে জলিল হত্যাকান্ডে থানায় মামলা গ্রেফতার-৩

যুক্তরাজ্য যুবদলের কমিটি : সিলেটের ওসমানীনগর থেকে স্থান পেলেন যারা

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আল ইনসাফ সংস্থা প্রথমপাশার নগদ অর্থ বিতরণ

রাজধানীতে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২

ওসমানীনগরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুক্তরাজ্য প্রবাসী পরিবারের উপর হামলা

ওসমানীনগরে ছাগল চুরির চেষ্টা, আটক ৪