বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

প্রতিবেদক
moloysylsurma
মে ২৯, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের ওসমানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টায় উপজেলার হলরুমে এই সভার আয়োজন করা হয়। মহাসড়ক যানজট মুক্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্বি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপি এম, সেনাবাহিনীনির ক্যাম্প ক্যাপ্টেন আসিফ আহমদ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া, শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্য আবু তাহের, তামাবিল থানার ওসি (দক্ষিনসুরমা-নাজিরবাজার) সঞ্জয় চক্রবর্তী, হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি শাহ নুরুর রহমান শানুর, উপজেলা জামায়াতের সেক্রটারী জেনারেল আনহার মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, সিলেট শেরপুর বাস শ্রমিক সভাপতি বাবুল মিয়া, গোয়ালাবাজার সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি কাদির মিয়া, দয়ামীর বাজার সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে নির্বিঘ্নে যাত্রী ও যান চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত প্রশাসনের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে সভায় মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন শ্রমিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঈদের সময় যানজট ও বিশৃঙ্খলা এড়ানো সম্ভব।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আ. লীগ নেতার বায়ুত্যাগের শব্দ শুনে ধরল পুলিশ

গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কার্যকরী কমিটি পুনর্গঠন নতুন কোষাধ্যক্ষ মো: লখন মিয়া

সিলেটে এবারে দুই হাজার ৯৯৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে বিতর্ক নেই..ওসমানীনগরে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কোপা কর্তৃপক্ষ

ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

ধর্মপাশায় কৃষকদের মধ্যে বিনামুল্যে বীজ ও সার বিতরণ 

ওসমানীনগরে প্রবাসী জামাল খাঁন ছমছুকে জেলা পরিষদ সদস্য’র সম্মাননা প্রদান

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক খন্দকার আর নেই

ধর্মপাশায় বিদায় ও বরণ অনুষ্ঠান