শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রতিবেদক
moloysylsurma
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ১কোটি ১০লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত শফিক উদ্দিন সিকদার (আনহার) নামে নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাও গ্রামে রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, যুক্তরাজ্য প্রবাসী নতুন ভবন দাতা শফিক উদ্দিন সিকদার (আনহার)। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার মিয়া।

এসয় বক্তারা বলেন,  দক্ষমানব সম্পদ ও শিক্ষিত জাতি গঠণের লক্ষ্যে প্রতিষ্ঠিত রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয় প্রত্যান্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। আলোকিত দক্ষ যোগ উপযোগী মানবসম্পদ গড়তে ২০২১ সালে ৭ভিঘা জমির উপর দুই কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয় বিদ্যালয়টি। উন্নত প্রযুক্তি বায়োমেট্রিক হাজিরাসহ আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রসার ঘটাচ্ছেন বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা। প্রবাসে থেকে ও নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রচেষ্টায় পারিবারিক উদ্যোগে নির্মিত রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চ শিক্ষারধার উন্মোচনে অগ্রণী ভুমিকা পালন করায়, যুক্তরাজ্য প্রবাসী নতুন ভবন দাতা শফিক উদ্দিন সিকদার (আনহার) এর ভূয়শী প্রশংসা করেন বক্তারা। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সিলেট চেম্বার অফ কমার্সের ডিরেক্টর জহির চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী আহাদ চৌধুরী, উসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমদ আলী সিকদার, আলীম ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান আলীমুস ছাদাত চৌধুরী, সমাজসেবী আলী হায়দার, শিক্ষানুরাগী আহাদ চৌধুরী শামীম, এসও এস শিশু পল্লীর সহকারী পরিচালক তানভীর আহমদ, রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান খাঁন, শিক্ষানুরাগী মুহিবুর রহমান দুদু, সাবেক ইউপি সদস্য মকবুল আলী, সমাজসেবী কাওছার আহমদ, ফখরুল ইসলাম, টিপু চৌধুরী, শহিদুল ইসলাম, কাজী আলীসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অবিভাবক ছাত্রছাত্রী বৃন্দ প্রমুখ।

সভা শেষে মোবাইল ফোনের ব্যবহারের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানা স্মারক প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী আবু তাহের মোঃ আবির।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী তানিয়া বেগম ও দশম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া সুলতানা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে আলহাজ্ব মঈনউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসার ছাত্র শিক্ষকদের নিয়ে মধ্যাহ্নভোজ

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

নিখোঁজ এম. ইলিয়াস আলীর শেষ পরিণতি জানতে চাইলেন স্ত্রী লুনা

আল-আমানা ফাউন্ডেশন ইউ.কের রমজান ফুডপ্যাক বিতরণ

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ওসমানীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস আলোচনা সভা অনুষ্ঠিত

অন্যায়কারীরা শাস্তি পেতেই হবে : তাহসিনা রুশদীর লুনা

বিএনপি নেত্রী লুনার গাড়িতে হামলার দেড় বছর পর মামলা, ওসিসহ আসামি ৫৩

ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আল ইনসাফ সংস্থা প্রথমপাশার নগদ অর্থ বিতরণ

ফ্যাসিস্টের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন যায়গায় : তাহসিনা রুশদী লুনা