মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুক্তরাজ্য প্রবাসী পরিবারের উপর হামলা

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ৪, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্য প্রবাসীর পরিবার।

মঙ্গলবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ছানু মিয়ার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হক ছানু মিয়া  বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনীচর বাজারে তার মালিকানাধীন মার্কেটসহ বাড়ির সম্পত্তি দখলের পায়তারায় লিপ্ত রয়েছে। একই গ্রামের মৃত হামিদ উল্যাহর ছেলে জুনাইদ ও মৃত রুকুম উল্যাহর ছেলে আকাইদ মিয়া, খনখার মিয়া, ছানু মিয়ার ছেলে শিবরুল আমিন, আকাইদ মিয়ার ছেলে ইমন মিয়া, ও রোমন মিয়া, আশিক মিয়ার ছেলে ফাহিম আহমদ ধন মিয়া, সাজিদ মিয়ার ছেলে মবারক হোসেন মেন্দি মিয়াসহ তাদের একটি চক্র। সম্প্রতি আদালতের রায়ে কালনীরচর বাজারে প্রবাসীর মালিকানাধীন মার্কেটের জায়গা বুঝে পেলে অভিযুক্তরা প্রবাসী পরিবারকে হয়রানি করে আসছে।
ওই জায়গায় ভবন নির্মাণের উদ্যােগ নিলে জোনাইদ ও তাদের দলবল নির্মাণ কাজে বাঁধা দিয়ে প্রবাসীর কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের কথা মত চাঁধা না দেয়ায় বিগত ২৮ ফেব্রুয়ারী গভীর রাতে গ্রামে ডাকাত ঢুকছে বলে মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে প্রবাসীর বাড়ী ও পরিবারের সদস্যের উপর হামলা চালিয়ে লুটপাট করা হয়। ঘটনার সময় স্থানীয়রা নম্বার ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশের এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে একটি টীম পৌছায়। পুলিশ সদস্যরা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে জুনাইদ বাহিনীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত এলোপাতারি হামলা করে। ঘটনাস্থলে ৪ জন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন, থানার এস আই মুজিবুর রহমান, কস্টেবল তারেক, ওয়াসিম, ফারুখ। ১ মার্চ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশ আসার পর জোনাইদ আকাইদ ও তাদের দলবল রাতে পুণরায় প্রবাসী লোকমান মিয়ার বাড়িতে হামলা চালিয়ে লোটপাঠ করে। এসময় নগদ ৫ লক্ষ টাকা স্বর্ণালঙ্কারসহ পবিত্র রমজান উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে বিতরণের জন্য আনা খাদ্য সামগ্রী লোটপাঠ করারও অভিযোগ তুলে প্রবাসী বলেন এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এছাড়া লোকমান মিয়ার বাড়ির প্রধান ফটকও ভাংচুর করা হয়।

প্রবাসী পরিবার ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করার ৫ দিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার না করার ফলে চরম নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করেন তিনি। সন্ত্রাসীদের অব্যাহত হামলায় বর্তমানে তার পরিবার বাড়ি ছাড়া রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে পরিবারের নিরাপত্তাসহ তার মালিকাধীন জায়গা ও হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আব্দুল হক ছানু মিয়ার চাচাত ভাই রুহেল মিয়া, স্ত্রী রেহানা পারভীন, ছেলে নাজমুল হক, খুবাইব আহমদ সিজুল, প্রমুখ।

তবে সার্বিক বিষয়ে অভিযুক্ত আকাইদ মিয়া বলেন, মসজিদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে প্রবাসী আব্দুল হক ছানু মিয়া ও লোকমান মিয়ার সাথে গ্রামবাসীর বিরোধ রয়েছে। তারা মসজিদের উন্নয়নে বাধা প্রদান করে থাকেন। ঘটনার সময় ডাকাত ঢুকেছে বলে মাইকিং শুনে গ্রামবাসী একত্রিত হলে প্রবাসীদের লালিত বাহিনী গ্রামবাসীদের উপর হামলা চালায়। আমরা তাদের উপর কোন অক্রমন করিনি। পুলিশকে ম্যানেজ করে সাজানো মামলা দিয়ে গ্রামের নিরিহ মানুষদের হয়রানি করার অভিযোগ করেন তিনি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, জরুরী পুলিশি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জুনাইদ বাহিনী পুলিশের উপর হামলা চালায়। এসময় চার পুলিশ আহত হয়েছেন। এই ঘটনায় ১ মার্চ ২২ জনের নাম উল্যেখ সহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে থানায় পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১। পুলিশ অভিযান চালিয়ে জুনাইদ পক্ষের লোকজনের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতার বিষয়টি আমাদের জানাননি। লিখিত ভাবে জানালে তাদের নিরাপত্তা দেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে বিতর্ক নেই..ওসমানীনগরে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

সতর্ক থাকতে হবে চক্রান্ত করে কেউ যেন আমাদের বিপথে না নিয়ে যায়, মির্জা ফখরুল

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা কমিটির অনুমোদন

গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত্যু বরণ করেছেন

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইস্তিয়াক আহমদ দেশে ফিরলেন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আফতাব বহিস্কার

ওসমানীনগরে প্রতিমন্ত্রীরপক্ষ থেকে রান্নাকরা খাবার বিতরণ করলো থানা পুলিশ

ওসমানীনগর থানা টিমের রাতভর যৌথ অভিযানে গ্রেফতার ৫

ওসমানীনগরে সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে

দেশপ্রেম ও নৈতিকতা ছাড়া শিক্ষা অপুর্ণ: ডিসি সারওয়ার