শনিবার , ২২ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে কুরুয়া হেমন্তী সাংস্কৃতিক সংঘ কুহেসাস এর পক্ষ থেকে বন্যার্তদের নগদ অর্থ বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
জুন ২২, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বন্যায় আক্রান্ত অসহায় পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের মাঝে, কুরুয়া হেমন্তী সাংস্কৃতিক সংঘ কুহেসাস এর পক্ষ থেকে বন্যার্তদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্র,দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র,সোয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে মোট ৩৫টি পরিবারকে জনপ্রতি পাঁচশত টাকা করে বিতরণ করা হয়।

অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কুহেসাস এর প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মুজিবুল হক,সাধারণ সম্পাদক দুলন চন্দ্র দেবনাথ,কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন সুমন,
কুহেসাসএর শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ও শিক্ষক বদরুল আলম চৌধুরী,আজীবন সদস্য আপ্তাব মিয়া,কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য তাজুল ইসলাম বাবলু,সদস্য ছাইদুর রহমান,সদস্য ওলিউর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন,
কুরুয়া হেমন্তী সাংস্কৃতিক সংঘ কুহেসাস সব সময় অসহায় মানুষের কল্যাণে সহায়তার হাত প্রসারিত করে আসছে। দেশের যেকোন দুযোর্গসহ মানবিক সহায়তায় এগিয়ে আসায় সুবিধা বঞ্চিত স্থানীয় দারিদ্র মানুষ সব সময় খুশি । সম্প্রতি বন্যায় পানি বন্দি ও আশ্রয়হীন মানুষের হাতে হাতে নগদ অর্থ পৌছে দিচ্ছেন তারা। এলাকার উন্নয়নের পাশাপাসি যে কোন দুর্যোগে সহায়তায় এগিয়ে আসেন কুরুয়া হেমন্তী সাংস্কৃতিক সংঘ কুহেসাস বন্যাকালিন সময়ে তাদের এই মহতি কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন স্হানীয়রা, তারা বলেন এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রম প্রশংসনীয়। সকলের সার্বিক প্রচেষ্টায় এই দুর্যোগের মোকাবেলা করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত