ইয়াকুব আলী, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে হাফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে মার্চ (মঙ্গলবার) উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন ০২ নং ওয়ার্ড হাফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাদব চন্দ্র সরকার,সাবেক সভাপতি মোঃ আহাদ মিয়া, সহ সভাপতি বাহার উদ্দিন বাহার,শফিকুল ইসলাম সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে,প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।

















