শনিবার , ৬ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ৬, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে থানা পুলিশের অভিযানে ৮টি চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি ও ক্রয় বিক্রয়ের জরিত থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওসমানীনগর থানায় প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আসাদুজ্জামান পিপিএম।

পুুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেগমপুর এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় তিনজকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। এসময় আটপককৃতদের কাছ থেকে তিনটা চোরাই মোটর সাইকেল জব্দ করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে উপজেলার তেরহাতি ও ময়না বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৫টিসহ মোট ৮টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটককৃতরা হল,উপজেলার কাশিকাপন গ্রামের মৃত রফিজ মিয়ার পুত্র সাকেল আহমদ,সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামের সুলেমান আলীর পুত্র নাসির আহমদ, একই গ্রামের মৃত আাব্দুল খালিকের পুত্র আবু সফিয়ান। উদ্ধার হওয়া ৮ টি মোটর সাইকেলের মধ্যে ৭টি রেজিস্টেশন বিহীন। বি.আর.টি.এ যোগাযোগ করে এসব মোটরসাইকেলের প্রকৃত মালিক থাকলে আইনি পক্রিয়ায় তা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য রাশেদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামালা রুজুর পর গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে আদালতে প্রেরণ করা হবে। ওসমানীনগর থানা পুলিশ চুরি-চিন্তাই ও অপরাধ নির্মূলে বদ্ধ পরিকর। এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিলেট-২ আসনে রিকশা প্রতীকে খেলাফত মজলিসের একক প্রার্থী ড. হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী

ধর্মপাশায় অনুষ্ঠিত হলো শস্য কর্তনের মহোৎসব।

আমার দেশ আমিই সাজাবো মোসতাহীদ আল আদনান

ওসমানীনগরে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি‘র ১৯ তম প্রজেক্ট

ভালুকা থানা টিম ঈদের ছুটিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে

ওসমানীনগরে ছাত্রলীগের সহযোগিতায় তাজপুর কলেজে অনলাইন প্রেসক্লাবের বৃক্ষরোপন

কৃষকরাই আমাদের সম্মানিত ব্যাক্তি তারা আমাদের আহার যোগায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগরে আগুন ঝরাচ্ছে সূর্য, পুড়ছে মানুষ-প্রকৃতি

ওসমানীনগরে বন্যার্তদের জন্য ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ

সিলেট নগরীতে কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবেনা দুই দিন