শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

দেশ ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামি দল গুলোর ঐক্যের বিকল্প নেই : অধ্যাপক আব্দুল হান্নান

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৫, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর :: দেশ ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামি দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নায়েবে আমীর ও সিলেট-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রাথী অধ্যাপক আব্দুল হান্নান। স্বৈরশাসকের নানা বাধাঁর কারণে অনেক বছর পর খোলা আকাশের নিচে জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের আমলে দেশে সব চাইতে অমানবিক নির্যাতন ও হত্যার স্বীকার ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সেইসব নির্যাতন, নিপিড়ন, হত্যা, প্রতিহিংসা, ও ঘৃণ্য রাজনীতির কারণে তারা নিজেরাই এখন চোরের মতো পলাতক জীবন বেঁচে নিয়েছে। তার এক মাত্র কারণ ইনসাফ তথা ন্যায়বিচার থেকে সড়ে এসে ইসলামের বিরোদ্ধাচরণ করা। সেই সময় দেশ ও সমাজে ইনসাফ না থাকার কারণে মানবজীবনে সর্বস্তরে অন্যায়-অবিচার সংক্রামক ব্যাধির মতো ছড়াচ্ছিল। আওয়ামীলীগের স্বভাবে স্বার্থপরতা, হিংসা-বিদ্বেষ, বার-বার ক্ষমতায় থাকার লোভ লালসায় স্বার্থ হাসিলের প্রবণতা জন্ম দিয়েছিল উল্লেখ করে আব্দুল হান্নান বলেন, আগামী সুন্দর বাংলাদেশ গড়তে ও সু-শাসন প্রতিষ্টায় সকল ইসলামি দল গুলোকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমীর মো: ছুহরাব আলীর সভাপতিত্বে সেক্রেটারী জেনারেল আনহার আহমদের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জামাতের আমীর নিজাম উদ্দিন সিদ্দীকি, বিশ্বনাথ পৌর সভার আমীর মাওলানা আক্তার ফারুক, ওসমানীনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, সৈয়দ নুরুল ইসলাম শাজান, জামায়াত নেতা মাওলানা সাদিক সিকান্দার, আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজোয়ানুর রহমান শাহীন, সিলেট জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান পিয়াস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুরাব আলী, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান চৌধুরী, উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মুতাসিম বিল্লাহ জালালী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওসমানীনগরে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

জনপ্রত্যাশার চেয়েও বেশি উন্নয়ন করেছিলেন এম.ইলিয়াস আলী, তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগরে তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন

ওসমানীনগরে মাদ্রাসা শিক্ষক, ও কম্পাউন্ডার দিয়ে মেডিক্যাল ক্যাম্প,জটিল রোগের চিকিৎসাসেবা

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ওসমানীনগরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সাংবাদিক শিপন আহমদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সতর্ক থাকতে হবে চক্রান্ত করে কেউ যেন আমাদের বিপথে না নিয়ে যায়, মির্জা ফখরুল