রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে চাচির হাতের সরবত খেয়ে কিশোরীর মৃত্যু

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২৪, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক::

সিলেটের ওসমানীনগর উপজেলার ধনপুর গ্রামের আব্দুল কালামের মেয়ে ও স্থানীয় মাদার বাজার হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী মাছুমা বেগমের সরবত পানে মৃত্যু।

নিহতের বাবা আব্দুল কালাম জানান, মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তার মেয়ে মাছুমা পাশের বাড়ি তার ফুফাতো ভাই মৃত আব্দুল কাদিরের স্ত্রী আসমা বেগমের ঘরে যায়। আসমা আমার মেয়েকে শরবত পান করায়।
বাড়িতে ফিরে আমার মেয়ে সবুজ বর্ণের বমি করে অসুস্থ হয়ে পড়ে।
গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টায় মাছুমা মারা যায়।

এদিকে কিশোরীর সরবত পানের মৃত্যুর ঘটনায় ওসমানীনগর থানায় বেতার বার্তা পাঠায় কোতোয়ালি থানা পুলিশ। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক খতিয়ে দেখতে উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিনকে দায়িত্ব দেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের থানায় আসতে বলেন।

মেয়ের মৃত্যুর ঘটনায় পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, এ বিষয়ে আব্দুল কালাম বলেন, আমাকে ডেকে থানায় আনা হয়েছে। অপমৃত্যুর মামলা কি না, সে বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। তবে মেয়ের ময়নাতদন্তের জন্য পুলিশ আমার সই নিয়েছে বলে জানিয়েছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ঘটনাটি জানতে পেরে তদন্ত করতে একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

মধ্যনগরে যুবলীগ নেতা শহীদুল,গ্রেফতার

ওসমানীনগরে আগুন ঝরাচ্ছে সূর্য, পুড়ছে মানুষ-প্রকৃতি

সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে

ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

ওসমানীনগরে বন্যার্তদের আনোয়ারুজ্জামান চৌধুরীর ত্রাণ বিতরণ

ধর্মপাশায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

ওসমানীনগরে ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুলের ৬ বছর পুর্তি

ভালুকায় গামের্ন্টস শ্রমিকের বেতন ভাতা যথাযথ সময়ে পরিশোধ

প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আরো বরাদ্দের ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি