শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

লোভে ফেলে ফেসবুক প্রতারক চক্রের নতুন ফাঁদে ব্যবহারকারীরা

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ৯, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

মাত্র কয়েক দিনে ইউটিউব মনিটাইজেশনের নামে প্যাকেজ তৈরি করে ৫-৭ হাজার টাকায় তা বিক্রি করার জন্য অফার । এমন বিজ্ঞাপনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ফেসবুক। সম্প্রতি এ রকম কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফেসবুক এরই মধ্যে এধরনের অনেক পোস্ট ব্লক করেছে।

অনেকেই ইউটিউব চ্যানেল খোলেন দুটি লক্ষ্যকে সামনে রেখে। এক, দ্রুত সাবস্ক্রাইবার বাড়িয়ে বিপুল অর্থ উপার্জন। দুই, রাতারাতি সেলিব্রিটি হওয়ার বাসনা। কিন্তু তাদের বেশির ভাগের অজানা, এর জন্য বহু কাঠখড় পোড়াতে হয়।

ইউটিউবের নিয়ম অনুযায়ী, এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পাশাপাশি অন্তত চার হাজার ঘণ্টার ওয়াচটাইম থাকতে হয়, তাহলেই কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য বিবেচিত হন। একবার তা হয়ে গেলে প্রতি এক লাখ ভিউয়ের জন্য চার হাজার টাকার কাছাকাছি পাওয়া যায়। এভাবে অর্থ ইনকাম তো হয়ই, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি থাকলে, তাকে কার্যত সেলিব্রিটির মর্যাদা দেওয়া হয়।
ইউটিউবের নিয়ম বলছে, চ্যানেল খোলার পরে নিয়মিত ভিডিও আপলোড না করতে পারলে সাইস্ক্রাইবার বাড়ে না। তা আবার নির্ভর করে অ্যালগরিদমের ওপর। কোনো ভিডিও কয়েকবার ভাইরাল না হলে ম্যানুয়ালি সাবস্ক্রাইবার বৃদ্ধি পায় না।

এর জন্য সময় ও ধৈর্য দুটোরই প্রয়োজন। অধিকাংশ ক্রিয়েটর এই ধৈর্যটাই রাখতে পারেন না। তারা বিকল্প পথ খোঁজার চেষ্টা শুরু করেন। আর ঠিক এই জায়গাতেই ফাঁদ পাতে সাইবার অপরাধীরা। ইউটিউবে সাবস্ক্রাইবার এবং ওয়াচটাইম বাড়ানোর জন্য বিভিন্ন প্যাকেজের অফার দিতে শুরু করে। এমন বিজ্ঞাপনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফেসবুককে।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের বক্তব্য, এভাবে সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ হয় না। কারণ এআইয়ের মাধ্যমে যেকোনো চ্যানেলে ঠিক কতজন সক্রিয় সাবস্ক্রাইবার রয়েছে তা সহজেই বুঝে যান কর্তৃপক্ষ। ফলে নিষ্ক্রিয়দের এই কাউন্টের মধ্যে গ্রাহ্যই করা হয় না।

যারা অর্থ দিয়ে চটজলদি অর্থ ইনকামের ফাঁদে পা দেন, অল্প কিছুদিনের মধ্যেই সেই ভুল ভাঙে। ফলে ধীরে ধীরে অর্গানিক সাবস্ক্রাইবার বাড়ানো বুদ্ধিমানের কাজ। প্রতারকদের টোপে পা দিলে অর্থ যাবে, ভেঙে যাবে সফল ক্রিয়েটর হওয়ার আশাও।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযোদ্ধা সংগঠক আলহাজ্ব নাসির আহমেদ আর নেই

উপজেলা চেয়াম্যান হিসাবে আবুল বাশার,কে দেখতে চাই, উপজেলা বাসী।

সংবাদিক সম্মেলন করলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

ওসমানীনগরে আসছেন নায়ক আমিন খাঁন ও নায়িকা অপু বিশ্বাস

প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আরো বরাদ্দের ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি

যুবকরা এগিয়ে আসছেন, কৃষির জন্য আর্শিবাদ

ওসমানীনগরে নেইড এর পক্ষ থেকে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

উপজেলা পরিষদের নৈশ্য প্রহরীর প্রতারণার ফাঁদে ওসমানীনগরের অর্ধ শতাধিক মানুষ

ধর্মপাশায়,পিতলের কালীপ্রতিমা চুরি,উদ্ধার অভিযানে পুলিশ

সেনা প্রধানের কাছ থেকে প্রয়াস সিলেটের জন্য বাস গ্রহণ করলেন আঁখিনূর