বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২৬, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

বোধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এছাড়া সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সোয়া ৬টায় উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১১ টায় ২৬ মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বালাগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার আপ্তাব আলী ।

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) শাহানাজ পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, থানার এস.আই সামছুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা স্বাধীনতার চেতনা লালন করে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। আজ বাঙালি জাতির গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির পথে কাজ করার আহবান জানান তারা।

আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে ওসমানীনগরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় জয়বুন নেছা গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সংবর্ধিত

ওসমানীনগরে কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

আমার দেশ আমিই সাজাবো মোসতাহীদ আল আদনান

বোনের মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই ডলির মৃত্যুবরণ

ওসমানীনগরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের মত বিনিময়

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের উন্নতির আশার বাণী শোনালেন জেলা প্রশাসক

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বাংলাদেশ দোকান মালিক সমিতির অভিনন্দন

সিলেটে এবারে দুই হাজার ৯৯৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতা রুহেল আহমদ সংবর্ধিত