ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে।
২০ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টায় সাদীপুর ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের সাদীপুর এলাকার জনতা ব্যাংকের পশ্চিম পাশে বিআরটিসি একটি যাত্রীবাহী বাস যাহার রেজি: নং ঢাকা মেট্রো ব ১৫-৬৪৩৬ গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য জব্দ এবং গাড়ীর চালক ও সুপারভাইজার কে আটক করা হয়।
শুক্রবার (২১ মার্চ) বিকালে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড় টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে সাদীপুর, খসরুপুর বাজার জনতা ব্যাংকের পশ্চিম পাশে, থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সিলেট-ঢাকা মহাসড়কের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ হাজার পিস অরিশ সিগারেট,১৮ শ ৯০ পিস কিটকাট,৭ হাজার পিস পলো চকোলেট,৭ শ ৫ পিস ডাবর ওয়েল,২ শ ১০ পিস মেন্টোস চকোলেটসহ বিপুল সংখ্যক অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা। এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে গাড়ীর চালক ও সুপার ভাইজার, পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ ২ জনকে আটক করে ভারতীয় পন্য সহ বহনকারী বিআরটিসি বাস গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের মৃত বদিউল আলমের ছেলে (গাড়ী চালক) মোঃ নিজামুল হক (৫৫)। একই গাড়ীর সুপারভাইজার লক্ষীপুর জেলার রামগতি থানার বড়গিড়ি গ্রামের রিয়াজ মিয়া(৩০)।
গাড়ীর সুপার ভাইজার সুত্রে জানাযায় যাত্রীবাহী বাস টি সুনামগঞ্জ থেকে চিটাগাংয়ের উদ্দ্যেশ্যে ছেড়ে সিলেট চন্ডীপুল এলাকায় আসলে, সেখান থেকে চিটাগাং নিয়ে যাওয়ার জন্য এই পণ্য গুলো গাড়ীতে বহন করা হয় ৬হাজার টাকা ভাড়ায়, চন্ডীপুল থেকে ওসমানীনগর এলাকায় ঢোকার পর পুলিশ তাদের আটক করে।
সংবাদ টি শেয়ার করুন।


















