শুক্রবার , ৩ মে ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

মাওলানা মামুনুল হক কারা মুক্ত হলেন

প্রতিবেদক
moloysylsurma
মে ৩, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক:: হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে তিনি কারাগারের প্রধান ফটক থেকে বের হন তিনি। এসময় কারা ফটকের সামনে হেফাজত ইসলামের বিপুল সখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

তিনি জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার (২ মে) উচ্চ আদালত থেকে জামিন পান। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়।

শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়। সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৭টি মামলা করা হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন। আজ কারা মুক্ত হলেন মামুনুল হক।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বুরুঙ্গা গণহত্যায় ২ বার গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে গিয়েছিলেন শ্রী নিবাস চক্রবর্তী।বাবা এবং ছোট ভাইকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয় আগুনে।

ওসমানীনগর প্রেসক্লাব চাটুকারিতা করে না : জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, ওসমানীনগরে : ইলিয়াসপত্নী লুনা

ওসমানীনগরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান

ওসমানীনগরে প্রতিমন্ত্রীরপক্ষ থেকে রান্নাকরা খাবার বিতরণ করলো থানা পুলিশ

ওসমানীনগরে আল ইনসাফ সংস্থা’র খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত

ওসমানীনগরে বিএনপি’র অবস্থান কর্মসূচি মাঠে নেই আওয়ামীলীগ

সিলেট -২ আসনে এমপি প্রার্থী গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জামান সিদ্দিকী

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ওসমানীনগরে সাংবাদিকদের সম্মানে প্রবাসীর ইফতার ও দোয়া মাহফিল