সোমবার , ১০ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে কুরবানীর ঈদকে ঘিরে লাল টাইগার ১২ লক্ষ টাকা দাম হাঁকছে

প্রতিবেদক
moloysylsurma
জুন ১০, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের লাল টাইগার নামের ষাঁড়টি দাম হাঁকছে ১২ লক্ষ টাকা।  পাঁচ বছরের যত্ন-আদরে বেড়ে উঠেছে। শাহিওয়াল ব্রাহমা ক্রস প্রজাতির এই গরুটি বর্তমানে বিশাল আকৃতির এবং ওজন প্রায় ১৯ মন। এবারের কুরবানীর ঈদে এই গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লক্ষ টাকা।

সফিকুল ইসলাম বলেন, ১৩৬৩ বাংলায় আমাদের গ্রামে একটি বাঘ মারা হয় লাল টাইগার নামে। সেই বাঘের নামেই পাঁচ বছর আগে আমি আমার গরুর নাম রেখেছি লাল টাইগার। নাম ধরে ডাকলেই সে সাড়া দেয়।

এই গরুটি শুধু বিশাল আকৃতির নয়, বরং অত্যন্ত সুস্থ ও শক্তিশালী। তার খাদ্যাভ্যাস, যত্ন এবং নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শে, লাল টাইগার পরিণত হয়েছে এক অসাধারণ গরুতে। সফিকুল ইসলামের প্রতিদিনের যত্ন ও ভালোবাসায় লাল টাইগার আজ এমন অবস্থানে পৌঁছেছে।

সফিকুল ইসলাম একজন সফল গরুর খামারী তিনি রিজভিয়ান ফ্যাটেনিং এন্ড ডেইরি ফার্মের মালিক। তার খামারে আরো বিশাল আকৃতির ৬টি গরু রয়েছে। তবে লাল টাইগারই তার সবচেয়ে প্রিয়। পাঁচ বছর ধরে লাল টাইগারকে লালন-পালন করে তিনি এখন কুরবানীর ঈদে এটি বিক্রির পরিকল্পনা করছেন।

সফিকুল ইসলামের মতে, লাল টাইগার ওসমানীনগর উপজেলার সবচেয়ে বড় গরু। প্রতিদিন অসংখ্য মানুষ লাল টাইগারকে দেখতে তার খামারে ভিড় জমাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল টাইগারের খবর ভাইরাল হয়ে গেছে। কুরবানীর ঈদে এই বিশাল ষাঁড়টির দাম কত পর্যন্ত উঠবে, তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

সফিকুল ইসলাম আশা করছেন, এই কুরবানীর ঈদে লাল টাইগার নতুন রেকর্ড গড়বে এবং তার খামারকে আরও বেশি পরিচিতি এনে দেবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গ্রাম আদালত শ্রেষ্ঠ নির্বাচিত হলো সাদিপুর ইউনিয়ন পরিষদ

ওসমানীনগরে সাংবাদিকদের সম্মানে প্রবাসীর ইফতার ও দোয়া মাহফিল

ওসমানীনগরে মরহুম আলহাজ্ব নাসির আহমদ এর ১ম মৃত্যু বার্ষিকী পালন

ওসমানীনগরে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৭ বছর বিএনপি ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে ছিলো, মোজাহিদুল ইসলাম

ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

ওসমানীনগরে পঞ্চম শ্রেণির প্রশ্নপত্রে তৃতীয় শ্রেণির পরীক্ষা গ্রহণ, এলাকায় তুমুল আলোচনা

ওসমানীনগরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রাণ বিতরণ

ধর্মপাশায় অনুষ্ঠিত হলো শস্য কর্তনের মহোৎসব।

ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কোপা কর্তৃপক্ষ