ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক তালের চারা ও অর্ধশতাধিক সুপারী গাছের চারা রোপন করা হয়েছে।
বিশিষ্ট ক্রিড়াবিদ, সমাজ সেবক ও রাজনীতিবিদ কে.এম.এম সুহেবুর রহমানের উদ্যোগে ও পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এই বৃক্ষ রোপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুফসসির আহমদ মনুর। ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিপুল চন্দ্রের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম খালেদ রাসুল, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকসার মিয়া, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষনুরাগী সদস্য হামিদুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন,ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাজ্জাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জোবায়ের আমিন, যুবলীগ নেতা সুয়েবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সামসুল ইসলাম আদল, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা রকিব খান, নেওয়াজ, জামিল, আরিফুল, সাজেল, আবিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তাপ প্রবাহে বৃক্ষ রোপনের বিকল্প নেই। বর্তমানে চলছে বর্ষাকাল। আর বর্ষাকালেই সব থেকে বেশি বজ্রপাত সংগঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যু হার বেড়েছে লক্ষণীয়ভাবে। বিগত কয়েক দিন আগে বর্জপাতে দেশের বিভিন্ন স্থানে কৃষকসহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বজ্রপাত নিরোধে তালগাছ অত্যান্ত উপকারী। তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে।
তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারকেলগাছ, সুপারী গাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকরী। যুক্তরাজ প্রবাসী কে.এম.এম সুহেবুর রহমান যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। সুহেবুর রহমানের মতো স্থানীয়দেরও বৃক্ষরোপনে এগিয়ে আসার আহবান জানান তারা।
সংবাদ টি শেয়ার করুন।


















