হারুন রশিদ,ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়িঢলে বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। ইতিমধ্যে প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন,উপজেলার ৮নং উছমানপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী লন্ডন ওয়েষ্ট মিডল্যান্ড যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, চাঁন্দরগাও গ্রামের কৃতি সন্তান মিয়া শামীম এর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের মোমিনপুর সুইস গেইট আশ্রয়কেন্দ্রে ও পার্শ্ববর্তী এলাকার পানিবন্দি বন্যার্তদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, ইউপি সদস্য এম,এ,কাইয়ূম,সমাজসেবী সাজু মিয়া,সমাজসেবী মাছুম আহমদ (শাহজাহান),
ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মূসা,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম কবির,ছাত্রলীগ নেতা রাহিন আহমদ,এহসানুল হক,হাসান,প্রমূখ।
এসময় চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল জানান, আমার ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে মানুষের জায়গা হচ্ছে না এবং যথাযথ বন্যার্তদের খাবার দিতে কিছুটা হিমসিম খাচ্ছি ঈদের সময় সরকারি ভাবে চারটন চাল বরাদ্দ পেয়েছি আজ আবার চারটন দেয়া হচ্ছে, পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র মহোদয় আনোয়ারুজ্জামান চৌধুরী ওনার ব্যাক্তিগত পক্ষ থেকে ৮ ইউনিয়নে পাঁচটন করে চাল বরাদ্দ দেয়ার অঙ্গিকার করেছেন। তিনি আরো বলেন প্রবাসীরা আমাদের ইন্ডাস্ট্রি আজ যুক্তরাজ্য প্রবাসী মিয়া শামীম যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটি অত্যন্ত প্রশংসনীয় আমাদের সকল প্রবাসীরা এক হয়ে একটি ফান্ড রাইজিং করে যদি ব্যাপক একটি ভুমিকা রাখেন তাহলে এই বন্যা মোকাবেলা করা সকলের পক্ষে সম্ভব।
যুক্তরাজ্য প্রবাসী মিয়া শামীম মোটোফোনের মাধ্যমে জানান, আমাদের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা এবং তাদের মুখে হাসি ফোটানো। আমরা সবসময় তাদের পাশে আছি ও থাকার চেষ্টা করি।
এদিকে এলাকার মানুষ এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন। খাবার পেয়ে তারা খুবই খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
তারা বলেন
এই ধরনের কার্যক্রম সমাজের অন্যান্যদেরকেও উদ্বুদ্ধ করবে এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সচেতনতা বাড়াবে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বন্যা মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করছেন সবাই।
সংবাদটি শেয়ার করুন।


















