শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ৪, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে এক সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনার বন হাওরের পাশ থেকে মুজাহিদ আহমদ(২৭) নামের সবজী বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খুজগীপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র মুজাহিদ আহমদ বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে গেলে গভীর রাত হওয়ার পরও বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে স্থানীয়রা খুজগীপুর গ্রামের পাশে কোনার বন হাওরে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় মুজাহিদ আহমদের লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে প্রেরণ করে।

লাশ উদ্ধারকারী ওসমানীনগর থানার এস আই শফিক আহমদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে ব্যাংক কর্মকর্তার হারানো আইফোন ফিরে পেতে ত্রিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ওসমানীনগরে চাচির হাতের সরবত খেয়ে কিশোরীর মৃত্যু

পেঁয়াজ-ডিমের দাম কমলেও আলু উড়ছে আকাশে

সিলেটের ওসমানীনগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর যৌন হয়রানী, পিতার উপর হামলা

সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

ওসমানীনগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ওসমানীনগরে পরিত্যক্ত ট্যাংকি থেকে বস্তা বন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি ওসমানীনগরে পানিবন্দি শতাধিক পরিবার

ত্রিশালে (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

ওসমানীনগরে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন