বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

তৃণমূল ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র: আলী আমজদ নুনু

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ৩, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর:: আলী আমজদ নুনু সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি একজন প্রফেশনাল তারকা ফুটবলার । ‘নুনু ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। নিজ এলাকার শিশু-কিশোরদের নিয়ে গড়ে তুলেছেন একটি স্বপ্নের প্ল্যাটফর্ম—যেখানে খেলাধুলার পাশাপাশি গড়ে উঠছে চরিত্র, নীতি ও শৃঙ্খলা।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বিএসপিএ সিলেটের সম্মাননা পেলেন তৃণমূল ফুটবলের উজ্জ্বল নক্ষত্র আলী আমজদ নুনু।

বোধবার (২ জুলাই) বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার ব্যতিক্রমধর্মী উদ্যোগের অংশ হিসেবে সম্মাননা জানানো হয় স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকদের। ফুটবলের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয় তৃণমূল ফুটবলে অসামান্য অবদান রাখা আলী আমজদ নুনুকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা ই রাফিন সরকার। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন এবং সিলেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন আরমান প্রমূখ।

অনুষ্টানে বক্তারা বলেন, আলী আমজদ নুনুর মতো সংগঠকেরা মাঠ পর্যায়ে খেলাধুলার ভিত্তি গড়ে তোলেন। তাঁদের নিঃস্বার্থ অবদানই দেশের ভবিষ্যৎ ক্রীড়াবিদদের পথচলা সুগম করে। তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে আলী আমজদ নুনুর অবদান অনন্য। নিজের মেধা বুদ্ধি সময় শ্রম দিয়ে বছরের পর বছর ধরে কাজ করে চলেছেন ভবিষ্যতের ফুটবল তারকা তৈরিতে।
তৃণমূলের ক্রীড়াঙ্গনে নুনুর অবদান অবিস্মরণীয়। তিনি কখনও মিডিয়ার আলোয় আসার চেষ্টা করেননি, বরং নিরবে-নিভৃতে কাজ করে গেছেন ছোটদের নিয়ে। গ্রামগঞ্জের অজপাড়াগাঁ থেকে প্রতিভা খুঁজে এনে ফুটবলের মৌলিক শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন অনেক ফুটবলার। নুনু শুধু একজন ফুটবলার ও সংগঠক নন, তিনি একজন অভিভাবক, একজন দিকনির্দেশক। তার হাত ধরেই অনেক কিশোর প্রথম ফুটবল মাঠে নামার সাহস পেয়েছে। এবং জাতীয় পর্যায়ে অনেক সুনাম অর্জন করেছে। নিজ খরচে বিভিন্ন সহযোগিতায় বুট-জার্সি ও প্র্যাকটিসের ব্যবস্থার পাশাপাশি খেলোয়াড়দের জন্য বিভিন্ন সময় আর্থিক অনুদান ও দিয়ে আসছেন নুনু।
আলী আমজদ নুনুর মতো নিবেদিতপ্রাণ সংগঠকদের সম্মান জানানো মানে ক্রীড়ার শিকড়কে সম্মান জানানো। তৃণমূলেই জন্ম হয় জাত তারকার, আর সেই তারকা খুঁজে আনার কারিগরদের উৎসাহিত করা না গেলে ক্রীড়াঙ্গনের বিকাশ হবে না। এমন মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রাপ্য মর্যাদা দেয়া এটাই হওয়া উচিত ক্রীড়াবান্ধব সমাজের দায়িত্ব। বিএসপিএ সিলেট শাখা এই সম্মাননা দিয়ে সঠিক লোককে মূল্যায়ন করেছে বলে তারা মনে করেন। বক্তারা আরো বলেন আলী আমজদ নুনুর মতো মানুষেরাই ফুটবলের প্রকৃত কারিগর। মাঠে-মাঠে ছড়িয়ে আছেন তার গড়া খেলোয়াড়রা। এমন নিবেদিতপ্রাণ সংগঠকদের যথাযথ সম্মান ও সহযোগিতা প্রয়োজন। এইসব নিঃস্বার্থ মানুষের পাশে আমরা সবাই থাকি এবং সহযোগিতা করি। খেলাধুলাকে এগিয়ে নিতে, সমাজকে গড়তে নুনুসহ সকল ক্রীড়া প্রেমিকদের এগিয়ে আসার আহবান জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য