রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

মরহুম এলাইছ মিয়া ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ : ব্যারিস্টার আবরার ইলিয়াস 

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ২৩, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক :: সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারুন রশিদের পিতা মো. এলাইছ মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদী লুনা ও নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

শনিবার ২২ নভেম্বর রাত সাড়ে ১১ টায় তিনি ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের বরায়া কাজিরগাঁও নোয়াবাড়ী গ্রামে সাংবাদিক হারুন রশিদের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আবরার ইলিয়াস বলেন, মরহুম মো. এলাইছ ছিলেন বিএনপির একজন পরিশ্রমী ও আদর্শবান কর্মী। তার অবদান আমাদের সংগঠনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক চান। তিনি আরও বলেন মরহুম এলাইছ মিয়া ছিলেন বিএনপির একজন নিবেদত প্রাণ উনাকে হারিয়ে আজ আমরা শোকাহত।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক জমির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ মিয়া, উপজেলা ছাত্র দলের আহবায়ক জুয়েব আহমদ, কলেজ ছাত্রদল নেতা ছাব্বির আহমদ, ডা. বশির আহমদ, মামুন ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, শ্রমিকদল নেতা মনির আহমদ, আব্দুল ছালাম, বিএনপি নেতা বাবুল মিয়া, যুবদল নেতা মনির আহমদ, ফজর আলী, আশিক নুর প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে গরুর মাংস বিক্রি বন্ধ

দৈনিক বিকাল বার্তার ওসমানীনগর প্রতিনিধি হলেন সৈয়দ মোফাজ্জল আলী

ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলামের মৃত্যু

ওসমানীনগরে ৪০টি মণ্ডপে কড়া নিরাপত্তায় চলছে দুর্গোৎসব: আজ মহা সপ্তমী

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দিক আহমদ শ্যামলের উদ্যোগে বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

ওসমানীনগরে বন্যার পুর্বে ২৩ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, ওসমানীনগরে : ইলিয়াসপত্নী লুনা

ওসমানীনগরে ভারতীয় ২শবস্তুা চিনিসহ ট্রাক জব্দ, আটক-১

গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত্যু বরণ করেছেন

দয়ামীর বাজারে রাজা এন্ড সায়্যিদ গ্রাফিক্স জোনের উদ্বোধন