মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ১৫, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে(১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ৪দিন পর অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহমতপুর গ্রামের এমলাক আহমদের পুত্র জীবন আহমদ(১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল গভীর রাতে রহমতপুর গ্রামের জীবন আহমদ ভিকটিমের পরিবারের সদস্যদের অনুপস্তিতে বসত ঘরে প্রবেশ করে জোড়পূর্বক কয়েক দফা ওই শিক্ষার্থীকে ধর্ষন করে পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই কিশোরী তার ফুফুকে বিস্তারিত জানালে চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে কিশোরীর পরিবার ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণের অভিযোগে জীবন আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত