সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক এবং পেশাদার সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র আবুল মোহাম্মদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ওসমানীনগর প্রেসক্লাব।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ওসমানীনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পাল, সাধারণ সম্পাদক হারুন রশিদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বলেন, প্রয়াত আবুল মোহাম্মদ ছিলেন সাংবাদিকতার এক নির্ভরযোগ্য ও নির্লোভ কণ্ঠস্বর। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর লেখনী ছিল সর্বদা দৃঢ় ও স্পষ্ট। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন একজন পথপ্রদর্শক, যিনি তরুণ সাংবাদিকদের আদর্শের পথে উদ্বুদ্ধ করতেন।

তাঁর মৃত্যুতে শুধু সিলেটের সাংবাদিক সমাজই নয়, বরং সমগ্র জাতীয় গণমাধ্যম অঙ্গন হারাল এক অভিজ্ঞ, নির্ভীক ও আদর্শবান সংবাদকর্মীকে। তাঁর পেশাদারিত্ব, মৃদুভাষী ব্যক্তিত্ব, সততা ও মানবিক গুণাবলি সর্ব মহলে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে।

ওসমানীনগর প্রেসক্লাব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিলেট বিভাগের এইচএসসি পরিক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ১৩

ওসমানীনগরে এবি ব্যাংক প্রাইভেট লিঃ গ্রাহক সম্মাননা অনুষ্ঠান

ওসমানীনগরে রাহমানিয়া তালীমুল কুরআন মাদ্রাসায় শিশু শিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগরে আল ইনসাফ সংস্থা’র খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত

ওসমানীনগরে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন-আম্বিয়া

বালাগঞ্জে সিসিক সাবেক মেয়র আরিফুল হক,কে প্রধান অতিথি করে পর্তুগাল বিএনপির নেতাকে সংবর্ধনা

ওসমানীনগরে আলোচিত আওয়ামী লীগ নেতা আকছার গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

যতদিন দুর্যোগ আছে দুর্গত মানুষের পাশে আছি চেয়ারম্যান-ওয়ালী উল্লাহ বদরুল