সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয় এর শুভ উদ্বোধন

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উপজেলার তাজপুর বাজারস্থ ইরশাদ আলী শপিং সিটির ২য় তলায় ক্লাব কার্যালয়ে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়।

২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ফিতা ও কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ। সাংবাদিকতা পেশায় যেমন ঝুঁকি রয়েছে, তেমন রয়েছে সম্মান। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা জীবন বাজি রেখে অন্যায়-অপরাধ ও সমাজের উন্নয়নের সংবাদ জাতির সামনে তুলে ধরেন।

বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর নামে নামকরণ করা ওসমানীনগরের সাংবাদিকতার ইতিহাস রয়েছে। এই উপজেলার সাংবাদিকরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সাহসী কলম ধরেন। এ অঞ্চলের অনেক গুনী সাংবাদিক আছেন যারা সুনামের সাথে সাংবাদিকতা করে আমাদের মুখ উজ্জ্বল করছেন।

সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিগত দিনে এই আইনের অপপ্রয়োগের কারণে অনেক সাংবাদিক হয়রানিমূলক মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই অনতিবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ্, যুগ্ম সম্পাদক মানিক মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, জাহানারা বেগম, সাংবাদিক ও লেখক আব্দুল হাই মোশাহিদ,তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ,সিলেট অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি শামীম আহমদ, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাশ, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য আব্দুল আলেক ইসলাম, এস এম মাসুদ আহমদ,মামুনুর রহমান,ছাদিকুর রহমান ছাদেক, ওসমানীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী,সহ-সভাপতি রনিক পাল,সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন,দপ্তর সম্পাদক ফজলু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, কার্য নির্বাহী সদস্য শেখ ফয়সল আহমদ, সাহাব উদ্দিন শাহিন,সদস্য নাজমুল ইসলাম চৌধুরী,জুয়েল আহমদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইরশাদ আলী শপিং সিটির চেয়ারম্যান এম মঞ্জুর আহমদ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার আজমল আলী, খাশিকাপন পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নাইমুল হাসান, সাংবাদিক রেজা রুবেল, জেলা জাপা নেতা মকবুল হোসেন, ওসমানীনগর উপজেলা জাপার সভাপতি আশরাফ আলী সিরাজ, সহ-সভাপতি সিদ্দেক আলী, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান জুবায়ের, জাপা নেতা আফতাব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আবু তাহের মিছবাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও বৈষম্য নাগরিক কর্মী দলের আহমদ আব্দুল্লাহ সমাজসেবী সোলেমান খান, শামীম উদ্দিন,বদরুল ইসলাম, মামুন আহমদ লুকু,  প্রমূখ।এসময় প্রেসক্লাবের দাতা সদস্যদের হাতে সম্মানা সনদ তুলে দেওয়া হয়।

প্রেসক্লাবের কোষাধক্ষ্য ইব্রাহিম খান ইমন, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুস শহিদ এর যৌথ কোরআন তেলাওয়াত ও সদস্য শশাঙ্ক চৌধুরীর গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সকল শহীদ ও ছাত্রজনতার আন্দোলনে নিহত শহীদ সহ সিলেটের সাংবাদিক এটিএম তোরাব নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক সঞ্চব আলী।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৭ই নভেম্বর দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়: খন্দকার মুক্তাদির

ওসমানীনগরে বিএনপি’র কর্মী সভা

ওসমানীনগরে আল ইনসাফ সংস্থা’র খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত

ওসমানীনগরে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র ইফতার মাহফিলের প্রস্তুতি

সাংবাদিক বোনের ক্রিকেটার ভাইয়ের সাক্ষাৎকার

ওসমানীনগর প্রেসক্লাবের আত্মপ্রকাশ  সভাপতি শরীফ সাধারণ সম্পাদক হারুন

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হলেন ইসলাম উদ্দিন

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ওসমানীনগরে চেয়ারম্যান গোলাম কিবরিয়া’/র ত্রাণ বিতরণ

ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে’ র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ