বুধবার , ৭ মে ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের ফ্রী দন্ত চিকিৎসা সেবা ও সিলিংফ্যান প্রদান

প্রতিবেদক
moloysylsurma
মে ৭, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদের ফ্রী দন্ত চিকিৎসা সেবা, এবং সিলিংফ্যান প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শতাধিক কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে ফ্রী দন্ত চিকিৎসা সেবা, কলম, টুথব্রাশ, বিতরণ এবং বিদ্যালয়ের বিভিন্ন শেণীতে ৫টি সিলিংফ্যান উপহার প্রদান করা হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সুফি মাহমুদের সভাপতিত্বে, পুষ্টিবিদ আবুজাফর আল মনসুরের পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ সাংবাদিক বদরুল আলম চৌধুরী, চাইল্ড ফেয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক নাসের বখত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী ভট্টাচার্য, তাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সহিদ, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমির জাহেদ আহমদ, জেলা উলামাদলের আহবায়ক কাজী নুরুল হক, সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজের ডেন্টাল ডাক্তার মহি উদ্দিন মামুন, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার উপজেলা প্রতিনিধি: হারুন রশিদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য বরকত মিয়া, সমাজসেবী আব্দুল হান্নান, জাহেদ সুমন, শিশু মিয়া, নাজিম উদ্দিন, সালেহ আহমদ শাকিল, তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী, মিজান আহমদ, ফরিদ উদ্দিন জেবুল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ প্রমূখ।আয়োজিত সংক্ষিপ্ত সভায় আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রশংসা করে বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজের পিতার নামে ফাউন্ডেশন গঠন করে এলাকার উন্নয়নসহ অসহায় মানুষের প্রতি সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন সেলিম। দেশের যে কোন দূূর্যোগে বিপর্যস্ত মানুষের কল্যাণে তার পরিবারের সদস্যরা সব সময় এগিয়ে আসেন। আর্থমানবতার সেবায় আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়। মানবকল্যাণে তাদের অব্যাহত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তারা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে আনন্দদায়ক হয়ে ওঠেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা

ওসমানীনগরে চিনির ট্রাক ছিনতাই করতে গিয়ে বিএনপির দুই নেতা সহ আটক ৬

ওসমানীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ওসমানীনগরে বিএনপি নেতার বিরুদ্ধে বিলের দখল বিক্রির অভিযোগ

লোভে ফেলে ফেসবুক প্রতারক চক্রের নতুন ফাঁদে ব্যবহারকারীরা

পিআর পদ্ধতি ভোটের সঠিক মূল্যায়নের মাধ্যম : আমীর উদ্দিন

বালাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটির অনুমোদন

ওসমানীনগরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত