বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে শীতের পিঠা বিক্রি করে চলছে ৩ বোনের সংসার

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ২০, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর:: কুয়াশাচ্ছন্ন শীতের বিকেল মানেই চলে পিঠা- পুলির উৎসব। শীতের মৌসুমে হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেন ফুটপাতে পিঠা বিক্রেতারা। গরম গরম পিঠার স্বাদ নিতে দোকানগুলোতে ভিড় জমায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এমন দৃশ্য দেখা গেছে সিলেটের ওসমানীনগর উপজেলা তাজপুর বাজারের বিভিন্ন অলিগলিতে।

শীতের মৌসুমে পিঠা ব্যবসা করে এই রকম অনেক দরিদ্র মানুষের সংসার চালানোর পথ সুগম হয়েছে। পিঠা বিক্রির আয়ে চলছে অনেকের সংসার। এমনি একটি পরিবারের খোঁজ পাওয়া গেলো ওসমানীনগর তাজপুর বাজার ও কদমতলা এলাকায়, বোধবার বিকালে পিঠা বিক্রয়কালে কথা হয় পিঠা বিক্রেতা, ৩বোন বেগম,মনোয়ারা,ও সকিনার, সাথে এসময় বেগম জানান, দীর্ঘ ১৫ বছর যাবত সিলেটের ওসমানীনগর তাজপুর বাজার ও কদমতলায় তিনিসহ তারা ৩ বোন পিঠা বিক্রি করে জীবিকা রক্ষা করে আসছেন। যদিও তাদের স্বামীরা দিনমজুরী কাজ করেন তবুও সংসারে সদস্য সংখ্যা বেশী থাকায় তাদের নুন আনতে পানতা ফুরায়, বেগম জানান তিনি কিশোর গঞ্জের করিমগঞ্জ থানার বাসিন্দা, দীর্ঘ ২০ বছর ধরে সিলেটে বসবাস করে আসছেন,তারা তিনবোনের পরিবারে স্বামী স্ত্রী সন্তানাধীসহ মোট ১৮জন সদস্য নিয়ে কষ্টে দিন যাপন করছে তাদের পরিবার, তাই সংসারের খরচ জোগাতে বেগম তাজপুর বাজারে সৌরভ মার্কেটের সামনে অল্প টাকার পুঁজিতে পিঠার দোকান দিয়ে আসছেন। প্রতি চিতই পিঠা ও ভাপা পিঠা ১০ টাকা দরে বিক্রি করা শুরু করেন। পিঠা বিক্রি শেষে দৈনিক তাঁর আয় হয় প্রায় ৫শ থেকে হাজার টাকা। এই আয় দিয়েই চলে বেগমের সংসার এরপর বেগম তার দুই বোন মনোয়ারা,ও সকিনাকে পিঠা ব্যবসা শুরু করতে বলেন দুই বোন তাজপুর বাজারের মহাসড়কের দুই পাশে ফুটপাতে বসে অস্থায়ীভাবে একবোন কদমতলায় মহাসড়কের পাশে একইভাবে পিঠা বিক্রি শুরু করেন এবং এর আয়থেকে তাদের সংসার সুন্দর ভাবে চলে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে আসছেন নায়ক আমিন খাঁন ও নায়িকা অপু বিশ্বাস

ওসমানীনগরে সেচ্ছাসেবী সংগঠন বাঁচন’র পুর্বের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠন

ওসমানীনগরে বন্যার্তদের পাশে আনোয়ারুজ্জামান চৌধুরী

ওসমানীনগরে বিদ্যালয় ফান্ডে অর্থ দিলেন সাবেক শিক্ষার্থীরা

ভালুকা থানা টিম ঈদের ছুটিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে

ওসমানীনগরে মহান বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা

ওসমানীনগরে যুক্তরাষ্ট্র যুবদল নেতা শাহবাজকে বিদায়ী সংবর্ধনা

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৩

সিলেটের সাবেক তিন এমপির কোটি টাকার গাড়ি নিলামে উঠছে

ওসমানীনগরে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট শাখার পুরুষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন