রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ১৩

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৭, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ

সুরমা সিলেট আন্তর্জাতিক ডেস্ক::

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় সাত সেনাসদস্য ও ছয় সন্ত্রাসী সহ ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন রয়েছেন।

শনিবার (১৬ মার্চ) প্রদেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে এ হামলা হয়। খবর জিও নিউজের।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে জানিয়েছে, ছয় সন্ত্রাসীর একটি দল এ হামলা চালায়। বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে নিরাপত্তাচৌকিতে ঢোকে তারা। এরপর বিস্ফোরণ ঘটায়।

হামলায় নিহত সাত সেনাসদস্যের মধ্যে একজন হাবিলদার, একজন নায়েক, তিনজন সিপাহী, একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন ছিলেন।

আইএসপিআরেরর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলির সময় সেনাসদস্যরা নিহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানিয়েছে, নিহত সেনাদের জানাজা পৃথক পৃথক এলাকায় হবে। এরপর সামরিক সম্মানের সঙ্গে তাদের নিজ শহরে দাফন করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইস্তিয়াক আহমদ দেশে ফিরলেন

সৌদিতে রোজার চাঁদ দেখা গেছে, প্রথম রমজান সোমবারে।

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

ওসমানীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি থেকে লিলফর বহিষ্কার

ভালুকায় গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ওসমানীনগরে যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ভালুকায় চুরি করা অটোরিকশা কেটে বিক্রি করার সময় ১ জনকে আটক করেছে পুলিশ

ধর্মপাশায়,পিতলের কালীপ্রতিমা চুরি,উদ্ধার অভিযানে পুলিশ

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার ২

ওসমানীনগরে বিএনপির কর্মী সভায় জনতার ঢল