ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ও মানব কল্যাণে কাজ করা আব্দুর রহিম সোয়া মিয়া ছিলেন এ অঞ্চলের বিএনপির একজন সক্রিয় কর্মী। তিনি ছিলেন দানবীর ও সামাজিক ব্যক্তিত্ব। এলাকার কল্যাণে অর্থ ও শ্রমের মাধ্যমে তিল-তিল করে সমাজসেবা করেছেন আমৃত্যু। দুস্ত ও সমাজ কল্যাণে কাজ করা মানুষটির পরিবারকে সমবেদনা জানান সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার তাজপুর ইউনিয়নের চান্দাইর পাড়া গ্রামে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবি ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্টের চেয়ারম্যান যুক্তরাজ্য ফরমার মেট্টোপলিটন পুলিশের আই এ জি মেম্বার মো: আব্দুর রব মল্লিকের আপন (চাচা) বিএনপির নেতা আব্দুর রহিম সোয়া মিয়ার অকাল মৃত্যুতে পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে, উপস্থিত হয়ে আরিফুল হক চৌধুরী বলেন, আব্দুর রহিম সোয়া মিয়া নিজের ও দেশের কথা ভেবে যুবসমাজকে অপরাধ থেকে মুক্ত করতে শান্তির সমাজ প্রতিষ্টার লক্ষ্যে কাজ করেছেন। সমাজ ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামগ্রীক উন্নতি ও মানুষের জীবনযাত্রা পরিবর্তনে তার এ উদ্যোগ ছিল এক দৃষ্টান্ত। মানুষের ভালবাসার বন্ধনে তিনি আজীবন বেঁচে থাকবেন বলে উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানি, সিলেটে সাবেক কাউন্সিলর রাজিব মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আজিজুর রহমান,আনহার মিয়া, আব্দুল মুহিত রঙ্গু, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, ঈসমাইল আলী, মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় আব্দুর রহিম সোয়া মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।
সংবাদ শেয়ার করুন।


















