সুরমা সিলেট ডেস্ক ::
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু।
আজ রাত থেকে মুসলিম রা তারাবির নামাজের মধ্য দিয়ে সেহেরী খেয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোঃ ফরিদুল হক খান, গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ থেকে তারাবির নামাজ শেষে পরে রোজা রাখার প্রস্তুতির জন্য সেহরী খেতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশে সোমবার (১১ মার্চ) ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।
ফাউন্ডেশনের সভায় উপস্থিত ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুল কাদের শেখ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবদুল জলিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওঃ মুফতি মোহাম্মদ রুহুল আমিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) জহিরুল ইসলাম, বাংলাদেশ ওয়াককফ প্রশাসনের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার হক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ, সরকারি মাদ্রাসা আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।
মুসলিম জাতির কাছে এটি একটি পবিত্র মাস রমজান। এই এক মাসে
সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদ্যাপন করেন মুসলিমরা।
(রহমত) (নাজাত) ও (মাগফেরাত- কামনায় এই মাসে সারাদিন উপবাস নামাজ কালাম ও ইবাদত বন্দেগিতে মসগুল থাকেন সুসলমানরা।


















