শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

প্রতিবেদক
moloysylsurma
জুন ২৭, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ

প্রতিনিধি ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস এর আয়োজন করা হয়।

এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিমের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (প্রশাসন ও অর্থ উইং) অতিরিক্ত পরিচালক ড. কাজী মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্তি পরিচালক ড. মো: মোশাররফ হোসেন, কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ। উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ রব্বানী, সৌরভ পাল, রাজিব দাস, রিপন পাল, পল্লব দেবনাথ। উপস্থিত কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শাহীনুর রহমান ও জাহেদ আহমদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সনাতন কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়। তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাস্থলে কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরণের ফল ও সবজি প্রদর্শন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সংবাদিক সম্মেলন করলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

ওসমানীনগরে গাড়িতে হামলার জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক : ইলিয়াস পত্নী লুনা

প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আরো বরাদ্দের ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি

ওসমানীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির আহমদ শাহীন-কে সংবর্ধনা

ওসমানীনগরে ছাত্রলীগের সহযোগিতায় তাজপুর কলেজে অনলাইন প্রেসক্লাবের বৃক্ষরোপন

সিলেটে ছাত্র হত্যাকারী যুবলীগ ক্যাডার মালাই এখনও অধরা

জনপ্রত্যাশার চেয়েও বেশি উন্নয়ন করেছিলেন এম.ইলিয়াস আলী, তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন

কৃষকরাই আমাদের সম্মানিত ব্যাক্তি তারা আমাদের আহার যোগায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আফতাব বহিস্কার