সোমবার , ২ জুন ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলামের মৃত্যু

প্রতিবেদক
moloysylsurma
জুন ২, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর:: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি।

জানা গেছে, সকালে সরকারি কাজে সিলেট শহর থেকে ওসমানীনগরে রওয়ানা হলে পথিমধ্যে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়, পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাদিউল ইসলাম ময়মনসিংহ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দাফন তার নিজ এলাকায় ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, ইউএনও জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আসিক, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের আমির ছোহরাব আলী, সেক্রেটারি জেনারেল আনহার আহমদসহ শিক্ষক সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত