শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ৩১, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে আয়োজিত র‍্যালিতে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইসলামউদ্দিন ও তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় র‍্যালিটি সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার হতে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজার টেমস টাওয়ার শপিং মলের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যুবসমাজকে সংগঠিত ও দেশগঠনে সম্পৃক্ত করার মহান লক্ষ্য নিয়েই জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে যুবদল মাঠে আছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আর দেশনায়ক তারেক রহমান আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁদের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব- যেখানে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হবে। এজন্য যুবদলের প্রতিটি কর্মীকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এবং দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস.টি.এম. ফখরউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সিলেট জেলা বিএনপির সাবেক তত্ব ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, সাবেক সভাপতি কামরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ, উপজেলা যুদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিকুর রহমান, তাজপুর
ইউপি সদস্য আবুল কালাম, আনহার মিয়া, আকিক চৌধুরী, বদরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, লয়লুছ মিয়া, উমরপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক লুকু মিয়া, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুবের আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বুরুঙ্গা বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক মকন মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম আহমদ শাহীন, সাধারণ সম্পাদক খালেদ হুসাইন, তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , দয়ামীর ইউনিয়ন যুবদলের সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উসমানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ,যুগ্ম আহবায়ক আল মাসুম আবিরসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার অসংখ্য নেতাকর্মী র‍্যালিতে যোগ দেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
 

 

প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবার মৃত্যুতে সাংবাদিকদের শোক

আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

ওসমানীনগর প্রেসক্লাবের আজীবন দাতা সদস্যকে বিদায়ী সংবর্ধনা

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম

ওসমানীনগরে মাদ্রাসা এডহক কমিটি নিয়ে ভূয়া স্বাক্ষরে ডিসির কাছে অভিযোগ

নীড়হারা ,পথহারা পথ শিশু রাকিব কি পাবে তার প্রতিভার মূল্যায়ন?

ওসমানীনগরে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন-আম্বিয়া

ওসমানীনগরে আলহাজ্ব মঈনউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসার ছাত্র শিক্ষকদের নিয়ে মধ্যাহ্নভোজ

ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরনে প্রশাসন কর্তৃক স্মরণসভা