মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

হত্যার ভয় দেখিয়ে মাদরাসাছাত্রকে শিক্ষকের বলাৎকার

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১২, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ

নোয়াখালীর মাইজদী দারুল আজহার মডেল মাদরাসার তৃতীয় জমাতের এক ছাত্রকে (১০) হত্যার ভয় দেখিয়ে একাধিকবার বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদরাসার শিক্ষক মো. ইলিয়াছের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওই ছাত্রের মা (২৮) বাদী হয়ে থানায় মামলা করেছেন।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেন

তিনি বলেন, ভুক্তভোগী ছাত্রের মায়ের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। এতে একমাত্র আসামি মাদরাসার শিক্ষক মো. ইলিয়াছ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযুক্ত মো. ইলিয়াছ দারুল আজহার মডেল মাদরাসার আবাসিক শিক্ষক। তিনি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের হাজী মুরশিদের রহমানের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, শিক্ষক মো. ইলিয়াছ গত ১ মার্চ (শুক্রবার) সকালে ভুক্তভোগী ছাত্রকে আতর নিয়ে তার শয়নকক্ষে আসতে বলেন। ছাত্র এসে তার কাছে আতর নেই জানালে শিক্ষক তার কক্ষের দরজা বন্ধ করে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। পরে হত্যার হুমকি দিয়ে বিষয়টি কাউকে না জানাতে বলেন এবং ৪ মার্চ পর্যন্ত একাধিকবার বলাৎকার করেন।

মামলার বাদী বলেন, খবর পেয়ে আমি মাদরাসায় গিয়ে অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। বিষয়টি মাদরাসায় জানিয়েও কোনো প্রতিকার পাইনি। বরং মাদরাসা কর্তৃপক্ষ চিকিৎসায় বাধা দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসতে বাধ্য করে এবং কোথাও অভিযোগ না দিতে শাসিয়ে যায়। এদিকে তারা মুচলেকা নিয়ে শিক্ষককে মাদরাসা থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করে।

দারুল আজহার মডেল মাদরাসার পরিচালক মো. আবু সালমান বলেন, ঘটনাটি জানার পর আমরা বিষয়টি জানার চেষ্টা করি। পরবর্তীতে ওই শিক্ষক ভুক্তভোগীর সঙ্গে খারাপ আচরণের কথা স্বীকার করে মুচলেকা দিয়েছেন। তার বিরুদ্ধে যেকোনো আইনি প্রক্রিয়া গ্রহণে মাদরাসা কর্তৃপক্ষ সহযোগিতা করবে।

অন্যদিকে পলাতক থাকায় অভিযুক্ত শিক্ষক মো. ইলিয়াছের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র::জাগোনিউজ২৪.কম

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হাসিনার অপপ্রচারকে কৌশলে প্রচার করে দেশে অরাজকতা তৈরী করছে : ইলিয়াস পত্নী লুনা

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের ইফতার বিতরণ অনুষ্টিত

ওসমানীনগরে আসছেন নায়ক আমিন খাঁন ও নায়িকা অপু বিশ্বাস

ওসমানীনগরে এক মাসে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ, ৫ মামলায় গ্রেফতার ১৩

রাস্তার উন্নয়নে সব সময় অবদান রেখেছেন এম.ইলিয়াস আলী

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

অন্যায়কারীরা শাস্তি পেতেই হবে : তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগরে ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন: সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক সুমন