ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা বাজার ইউনিয়নে আয়মত খাঁন-খায়রুন বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭শতাধিক অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই সহায়তা কার্যক্রম চালানো হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী জামাল খাঁন সামসু, সহ-দফতর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, সদস্য এহিয়া মিয়া, ফজলু মিয়া।
বুরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপির, সহ-সভাপতি আব্দুল বারিক, আব্দুল মুকিদ, সাধারণ সম্পাদক লাহিন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ইউপি সদস্য ছালিকুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া,সাধারণ সম্পাদক মখন মিয়া,সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহেদ মাসুদ, সাধারণ সম্পাদক সাদেক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আয়মত খাঁন-খায়রুন বেগম ফাউন্ডেশনের পরিচালক জামাল খাঁন সামসু ও তার পরিবারের সদস্যরা শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিক দিক থেকেও একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা তাদের প্রয়াত পিতা-মাতার স্মৃতিকে বেঁচে রাখার পাশাপাশি সমাজের অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সময়ে অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো, সাহায্য-সহযোগিতা প্রদান এবং মানবিক কাজ করে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে সমাজে আরও ইতিবাচক পরিবর্তন আনবে।
সংবাদ টি শেয়ার করুন।


















