হারুন রশিদ ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
ওয়ালাটনের ফ্রীজ কিনে ১০ লক্ষ টাকা বিজয়ী কে হাতে নগদ পুরস্কার তুলে দিতে আগামীকাল বিকাল চারটায় সিলেটের ওসমানীনগরে আসছেন চলচ্চিত্র জগতের দুই তারকা আমিন খান এবং অপু বিশ্বাস,আগামীকাল রবিবার উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দুই চলচ্চিত্রের নায়ক নায়িকা বিজয়িনীর হাতে তুলে দিবেন পুরস্কার। ওয়ালটন প্লাজা তাজপুর থেকে সিলেটের ওসমানীনগর উপজেলা উছমানপুর ইউনিয়ন দক্ষিণ রাইগদাড়া গ্রামের খাজা মিয়ার স্ত্রী লাকি বেগম ফ্রিজ কিনে ৩১তম মিলিয়নিয়ার নির্বাচিত হয়েছেন।


















