রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওসমানীনগরে দোয়া মাহফিল

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ৩০, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বাদ এশা ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন তাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কদমতলাস্থ আঞ্চলিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু আজ দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কামনা। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং সরকারের প্রতি আহ্বান জানাই, যেন তাঁকে সুচিকিৎসার সুযোগ দেওয়া হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রীর রোগমুক্তির পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান ও এলাকার প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাহেব আলী, যুগ্ম সম্পাদক লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক আছাব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ মিয়া, তাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুনু মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জমির, প্রচার সম্পাদক এমরান আহমদ, সদস্য ডা. বশির আহমদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী,সহ সভাপতি মনির আহমদ, সহ দপ্তর সম্পাদক ফজর আলী, সিনিয়র সদস্য রায়হান আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকনুর, ইউনিয়ন যুবদলের সদস্য জুয়েল আহমদ, এমরান আহমদ, হৃদয় আহমদ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

ওসমানীনগরের প্রবীন মুরব্বি আছমত উল্যা আর নেই

ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতা রুহেল আহমদ সংবর্ধিত

ছাত্রলীগ নেতার কাণ্ড.স্বাক্ষর জাল করে শ্রমিকের বেতন উত্তোলন

ওসমানীনগরে ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন: সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক সুমন

ওসমানীনগরে মাদ্রাসা এডহক কমিটি নিয়ে ভূয়া স্বাক্ষরে ডিসির কাছে অভিযোগ

ওসমানীনগরে এনআরবি ব্যাংকের গোয়ালাবাজার শাখার স্থানান্তর অনুষ্ঠান

ওসমানীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ওসমানীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত করে মঙ্গলবার নেওয়া হয়েছে