শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে হুমায়ুন কবিরের পক্ষ থেকে দুর্গাপূজায় নগদ উপহার বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ৩, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওসমানীনগরের ৩১টি সার্বজনীন পূজামণ্ডপে উপহারস্বরূপ নগদ অর্থ প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হুমায়ুন কবির।

বুধবার (২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হুমায়ুন কবির সমর্থক ফোরামের নেতাকর্মীরা পূজামণ্ডপ কমিটির কাছে এই উপহার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদাল মিয়া, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রাব্বানী, সাবেক ইউপি সদস্য সাইস্তা মিয়া, বিএনপি নেতা মকসুদ আলী, আলাউর রহমান ইয়াওর, জিলাদ গজনবী, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আবু শিপু চৌধুরী, সমর আলী ও সেচ্ছাসেবক দল নেতা আফরুজ আলীসহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ দেশের সব জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চায়। ধর্ম-বর্ণ-রাজনীতি নির্বিশেষে সবাইকে ভালোবাসার এই বার্তা নিয়েই হুমায়ুন কবির জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। তিনি এই এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন মানবিক নেতৃত্ব, উদারতা ও উন্নয়নবান্ধব মানসিকতা দিয়ে। তাই এই অঞ্চলের মানুষ আজ হুমায়ুন কবিরকেই আগামীর নেতা হিসেবে চায়। কারণ, তার চিন্তা-চেতনায় আছে তারেক রহমানের মতো দেশগড়ার স্বপ্ন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপহার পেয়ে বলেন, উৎসব পালনের এই সময়ে হুমায়ুন কবিরের পক্ষ থেকে এ ধরনের সহানুভূতিশীল উদ্যোগ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এটি প্রমাণ করে, তিনি সত্যিই একজন অসাম্প্রদায়িক ও মানবিক চিন্তার রাজনীতিবিদ, হুমায়ুন কবিরের মতো মানুষ যদি জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব করেন, তবে এই অঞ্চলে সম্প্রীতি, শান্তি এবং উন্নয়ন আরও বেগবান হবে। তার নেতৃত্বে সকল ধর্মের মানুষ সমানভাবে সম্মানিত ও নিরাপদ বোধ করবে।

সংবাদ টি শেয়ার করুন সংবাদ

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

ওসমানীনগরে অটোরিকশা চুরির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

ওসমানীনগরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রাণ বিতরণ

গাজীপুর থেকে ওসমানীনগরের ১৩ মামলার পলাতক আসামী স্বামী স্ত্রী গ্রেফতার

ওসমানীনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আফতাব বহিস্কার

ওসমানীনগরে সাংবাদিকদের ১০ টাকায় জামা কাপড় বিক্রি সর্বমহলে প্রশংসিত

ওসমানীনগরে আনন্দদায়ক হয়ে ওঠেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা

ওসমানীনগরে মাদ্রাসার ৩ যুগ পুর্তিতে আলোচনা সভা ও শিক্ষক শিক্ষার্থীদের পুনর্মিলনী