ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কিয়ামপুর গ্রামে অভিযান পরিচালনার সময় মৃত সিরাজ মিয়া (মধু মিয়া)র পুত্র মোঃ ছামাদ মিয়া (৩৩) কে সন্দেহভাজন দেহ তল্লাশি করে তার সাথে থাকা অস্ত্র- ও গুলি উদ্ধার করা হয়, এবং তাকে আটক করে র্যাব-৯ এর সদস্যরা।
র্যাব জানায়, আটক ব্যক্তি মোঃ ছামাদ মিয়ার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রটি অবৈধভাবে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।এরপর রাত ১১টা ৪০ মিনিটের দিকে র্যাব সদস্যরা উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে ওসমানীনগর থানায় হস্তান্তর করে। র্যাব আরও জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র কেনাবেচা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
র্যাব-৯ এর মিডয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় ওসমানীনগর থানায় অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ টি শেয়ার করুন


















