মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে উমরপুর ইউপি চেয়ারম্যানের পারিবারিক উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
জুন ২৫, ২০২৪ ১:০৪ পূর্বাহ্ণ

হারুন রশিদ ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরে বন্যায় পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে পারিবারিক অর্থায়নে ত্রাণ বিতরণ করেছেন উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া। সোমবার দুপুরে ইউনিয়নের মির্জা-সৈয়দপুর গ্রামের আব্দুল হালিম স্বৃতি ভবন ও খাদিমপুর নছিব উল্যা বহুমখি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে এবং পানিবন্দি বন্যা দুর্গত ৪ শতাধিক পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, খাদিমপুর নছিব উল্যা উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শওকত আহমদ সায়মন, সমাজসেবী শওকত চৌধুরী, ইউপি সদস্য বদরুল আলম লেবু, সহিদ আলী, মাসুদ আহমদ, আব্দুল ছালিক, আব্দুল মুকিদ, সেলিম আহমদ, চেরাগ আলী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জেমিন বেগম, হুসনা খাতুন প্রমুখ।

সিমান্তবর্তী অবহেলিত ইউনিয়নকে উন্নয়নের রোল মডেলের রুপান্তর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করার ধারাবাহিকতায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যাক্তিগত ও পারিবারের পক্ষ থেকে সহায়তা অসহায় মানুষের সহায়তায় সাহায্যের হাত প্রসারিত করেন চেয়ারম্যান গোলাম কিবরিয়া। বিগত বন্যায় ও করোনায় পারিবারিক উদ্যোগে সহায়তাসহ সরকারি সকল বরাদ্দ সুষম বন্টনের মাধ্যমে আস্তা অর্জন করেছেন ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের। একজন জনপ্রতনিধি হিসাবে তিনি প্রশংসার দাবিদার।
এর আগে, সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের বরাদ্ধ ১০ কেজি হারে ৪ শতাধিক অসহায় পরিবারদের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষ এসব খাদ্য সামগ্রী পেয়ে মূখে ফুটে উঠেছে সোনালী হাসি।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত