সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ১৮, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

ওসসানীনগর প্রতিনিধি:: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব, চাষযোগ্য পুকুর ও জলাশয়ে মাছ চাষ সম্প্রসারণ এবং নিরাপদ মাছ উৎপাদনের মাধ্যমে জনগণের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার সফল মাছ চাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে কৃষকের গোয়াল ঘরে আগুন, পুড়ে মারা গেল ৯টি গবাদি পশু

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম

আজকের দিনে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায় ওসমানীনগরে অধ্যাপক আব্দুল হান্নান

ওসমানীনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প,চিকিৎসা সহ ঔষধ পেলেন ৫শতাধিক মানুষ

ওসমানীনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

ওসমানীনগরে বন্যার্তদের জন্য ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ

ওসমানীনগরে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের আগাম রামাদ্বান সামগ্রী বিতরণ

ওসমানীনগরে ঝুকিপূর্ণ শেরপুর সেতু

ওসমানীনগরে যুক্তরাষ্ট্র যুবদল নেতা শাহবাজকে বিদায়ী সংবর্ধনা