হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর দয়ামির ইউনিয়ন শরিষপুর গ্রামের বিশিষ্ট সন্তান আলহাজ্ব নাসির আহমেদ পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও পাঁচ কন্যা সহ অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ সময় চার ঘটিকায় ঢাকার ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
আলহাজ্ব নাসির আহমেদ বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সভাপতি ও বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান ট্রাস্টি ছিলেন। তিনি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে-এর পৃষ্ঠপোষক ছিলেন। যুক্তরাজ্যের বাঙালি সম্প্রদায়ের অত্যন্ত প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিত ছিলেন।
১৯২৭ সালের ৩ জানুয়ারি সিলেটের ওসমানীনগর উপজেলার সরিষপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ষাটের দশক থেকে তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছিলেন।


















