সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে এনআরবি ব্যাংকের গোয়ালাবাজার শাখার স্থানান্তর অনুষ্ঠান

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ৪, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের এনআরবি ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছে। উত্তর গোয়ারাবাজারের টেমস টাওয়ার (২য় তলা) স্থানান্তর উপলক্ষে রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের হেড অফ রিটেইল ব্যাংকিং ওলি আহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, হেড অফ ব্রাঞ্চ পীযুষ কুমার সরকার, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, টেমস টাওয়ারের পরিচালক আনহার মিয়া। হেড অফ সিলেট ক্লাস্টার প্রশান্ত কুমার সিংহের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এনআরবি ব্যাংক গোয়ালাবাজার শাখা প্রধান জসিম উদ্দিন। এছাড়া সভায় ব্যাংকের বিভিন্ন গ্রাহকরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বিগত ১১ বছর থেকে গোয়ালাবাজারে এনআরবি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রাহক সেবার পাশাপাশি প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজ করায় এনআরবি ব্যাংক গোয়ালাবাজার শাখা অনেকটাই এগিয়ে। শুরু থেকেই এনআরবি ব্যাংক প্রবাসীদের স্বজনদের কাছে দ্রুত টাকা পৌঁছে দিতে চেষ্টা করেছে। এছাড়া ব্যবসায়ীরাও ঝুঁকি ছাড়াই সহজে ব্যাংকিয় কার্যক্রম পরিচালনা করায় এই শাখায় বৃদ্ধি পাচ্ছে গ্রাহক সংখ্যাও।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সংবাদিক সম্মেলন করলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

ওসমানীনগরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

সাংবাদিক শিপন আহমদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার ২

ধর্মপাশায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

ওসমানীনগরে পুলিশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

পিআর পদ্ধতি ভোটের সঠিক মূল্যায়নের মাধ্যম : আমীর উদ্দিন